আজ
|| ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ই জিলকদ, ১৪৪৭ হিজরি
ময়মনসিংহ সিটি করপোরেশনের উদ্যোগে কুরআন প্রতিযোগিতা ২০২৬
প্রকাশের তারিখঃ ২৮ এপ্রিল, ২০২৬
মোঃ আব্দুল মান্নান:
ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় অবস্থিত মাদরাসা শিক্ষার্থীদের নিয়ে হিফজুল কুরআন, ক্বেরাত/হদর ও হামদ-না'ত প্রতিযোগিতা ২০২৬ -এর আয়োজন করা হয়েছে। ময়মনসিংহ সিটি করপোরেশনের উদ্যোগে ও ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর সহযোগিতায় বৃহস্পতিবার (২১ মে) ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সোমবার (২৭ এপ্রিল) সিটি করপোরেশনের মিলনায়তনে আলেম উলামা, ইমাম ও শিক্ষকদের সাথে মতবিনিময় সভা করা হয়।

এতে সভাপতিত্ব করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন। সভায় সিদ্ধান্ত হয় যে, যারা এ প্রতিযোগিতায় অংশ নিবেন তাদেরকে ১২ মে'র মধ্যে নাম রেজিষ্ট্রেশন করতে হবে। ফরমে প্রতিযোগীর নাম, ঠিকানা, শিক্ষা প্রতিষ্ঠানের নাম, জন্ম নিবন্ধন ও যোগাযোগের নাম্বার উল্লেখ করতে হবে। ফরম ফিলআপ করে ময়মনসিংহ সিটি করপোরেশনের ১১নং রুমে তথ্য জমা দিয়ে রেজিষ্ট্রেশন নিশ্চিত করতে হবে। এ প্রতিযোগিতায় ১ম থেকে ৫ম স্থান যারা অর্জন করবেন তাদেরকে পুরষ্কার প্রদান করা হবে। প্রথম পুরষ্কার ৩০ হাজার টাকা। দ্বিতীয় পুরষ্কার ১৫ হাজার টাকা, ৩য় পুরষ্কার ১০ হাজার টাকা, ৪র্থ পুরষ্কার ৬ হাজার টাকা ও ৫ম পুরষ্কার হিসেবে দেওয়া হবে ৪ হাজার টাকা।
আগ্রহীরা যোগাযোগ করুন। বিস্তারিত জানতে : 01915416814, 01717042484, 01918573928, 01882112319 নাম্বারে কল করতে পারেন।
সভায় সিটি করপোরেশনের কর্মকর্তাবৃন্দসহ ময়মনসিংহের বিভিন্ন মাদরাসার মুহতামিম, পরিচালক, ইমাম ও আলেম উলামাসহ ইত্তেফাক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Copyright © 2026 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.