• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম
ফুলপুরে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাদরাসা) নির্বাচিত হলেন অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান নেত্রকোনায় বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীলদের সভা হালুয়াঘাটে নতুন ইউএনওকে বিভিন্ন মহলের শুভেচ্ছা ও অভিনন্দন তার একজন কর্মী মুরগী জবাই করে রক্ত নিজের গায়ে লাগিয়ে ফেইসবুকে ছেড়েছে — মোতাহার সরকারি নিয়মনীতি মেনে চলার ক্ষেত্রে সে যেন বাধা হয়ে না দাঁড়ায় — এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ তারাকান্দায় পহেলা বৈশাখে এমপি হেনস্থার অভিযোগসহ গুরুতর আহত ২ পহেলা বৈশাখ হোক গুনাহ থেকে ফিরে আল্লাহর পথে নতুনভাবে চলার অঙ্গীকার যাকাত সংগ্রহে সারাদেশে ফুলপুর চতুর্থ নান্দাইলে এতিম শিশুদের পাশে দাঁড়ালেন বিশ্বসেরা গবেষক বিজ্ঞানী ড. ছাইদুর রহমান স্যার গণভোটের রায় কার্যকরের দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল

ফুলপুরে দেশীয় অস্ত্র ও মাদকসহ পৃথক অভিযানে আটক ২

Reporter Name / ৭৮ Time View
Update : রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬

মোঃ আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে দেশীয় অস্ত্র ও মাদকসহ ২ জনকে আটক করা হয়েছে। শনিবার দিবাগত রাতে ফুলপুরের অস্থায়ী আর্মি ক্যাম্পের মেজর মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টহল দল ফুলপুর থানা পুলিশের সমন্বয়ে পৌরসভার চরপাড়া ও সাহাপুর বাজার এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে তাদের আটক করে।
এসময় তাদের নিকট থেকে দেশীয় অস্ত্র, গাঁজা, হিরোইন, ইয়াবা, নগদ টাকা ও মোবাইল জব্দ করা হয়।
আটকরা হলেন, ফুলপুর পৌরসভার চরপাড়া গ্রামের মোজাহারুল ইসলাম সরকারের স্ত্রী হালিমা খাতুন (৪৫) ও সাহাপুর মোড় বাজারের আব্দুল খালেকের ছেলে মোঃ হানিফা (৫০)। এ ব্যাপারে জানতে চাইলে ফুলপুর থানার ওসি মোহাম্মদ রাশেদুল হাসান বলেন, হানিফাকে রাত ১টা ২৫-এর দিকে আর হালিমাকে পৃথক অভিযানে রাত সাড়ে ৪টার দিকে আটক করা হয়। তাদেরকে ময়মনসিংহ বিজ্ঞ আদালতে প্রেরণের জন্য প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা