• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম
কর অঞ্চল রংপুর -এর নতুন কর কমিশনার হাফিজ আল আসাদ, বিভিন্ন মহলের অভিনন্দন কংস নদীতে পড়ে মৃত রূপচানের কবর জিয়ারত করলো এমপির প্রতিনিধি দল শেরপুরে নতুন জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করলো দৈনিক তথ্যধারা পরিবার সারজিসকে দেখতে হাসপাতালে আল্লামা মামুনুল হক ফুলপুরে ইফার উদ্যোগে হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ ৩দিন আগে ফুলপুরে কংস নদীতে নিখোঁজ পানি উন্নয়ন বোর্ডের কর্মী রূপচানের মরদেহ উদ্ধার মুজাদ্দেদে মিল্লাত হযরত কায়েদ সাহেব রহ. এর সংক্ষিপ্ত জীবনী ফুলপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান ময়মনসিংহ সিটি করপোরেশনের উদ্যোগে কুরআন প্রতিযোগিতা ২০২৬ একজন ইউপি চেয়ারম্যানের হাতে যেসব বরাদ্দ সেবা থাকে

৩৩ বছর পর জাকসু নির্বাচন, ভিপি জিতু, জিএস মাজহার

Reporter Name / ১০৮ Time View
Update : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

অনলাইন ডেস্ক :

৩৩ বছর পর অনুষ্ঠিত জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে ভিপি পদে আব্দুর রশিদ জিতু (স্বতন্ত্র) নির্বাচিত হয়েছেন। আর জিএস পদে  মাজহারুল ইসলাম (শিবির), এজিএস (ছেলে) পদে ফেরদৌস আল হাসান (শিবির) ও এজিএস (মেয়ে) পদে আয়েশা সিদ্দিকা মেঘলা (শিবির) নির্বাচিত হয়েছেন।

এছাড়া জাকসুতে মোট ২৫টি পদের মধ্যে ২০ টিতেই ছাত্রশিবির প্যানেল সমন্বিত শিক্ষার্থী জোটের প্রার্থীদের নিরঙ্কুশ জয় হয়েছে বলে জানা গেছে।

বাগছাস পেয়েছে ৩টি পদ, স্বতন্ত্র পেয়েছে আরও ২টি পদ।

অন্য পদগুলোতে নির্বাচিতরা হলেন যারা- শিক্ষা ও গবেষণা সম্পাদক আবু ওবায়দা ওসামা (শিবির প্যানেল), পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ বিষয়ক সম্পাদক মো. শাফায়েত মীর (শিবির প্যানেল), সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মো. জাহিদুল ইসলাম (শিবির প্যানেল), সাংস্কৃতিক সম্পাদক মহিবুল্লাহ শেখ জিসান (স্বতন্ত্র), সহ সাংস্কৃতিক সম্পাদক মো. রায়হান উদ্দীন (শিবির প্যানেল), নাট্য সম্পাদক মো. রুহুল ইসলাম (শিবির প্যানেল), ক্রীড়া সম্পাদক-মাহমুদুল হাসান কিরন (স্বতন্ত্র), সহ-ক্রীড়া সম্পাদক (নারী) ফারহানা আক্তার লুবনা (শিবির প্যানেল), সহ-ক্রীড়া সম্পাদক (পুরুষ) মো. মাহাদী হাসান (শিবির প্যানেল), তথ্য প্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক মো. রাশেদুল ইসলাম লিখন (শিবির প্যানেল), সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক আহসাব লাবিব (গণতান্ত্রিক ছাত্র সংসদ-বাগছাস), সহ-সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক (নারী) নিগার সুলতানা (শিবির প্যানেল), সহ-সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক (পুরুষ) মো. তৌহিদ হাসান (শিবির প্যানেল), স্বাস্হ্য ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সম্পাদক হুসনী মোবারক (শিবির প্যানেল) এবং পরিবহন ও যোগাযোগ সম্পাদক মো. তানভীর রহমান (শিবির প্যানেল)।

এছাড়া কার্যকরী সদস্য (নারী) পদে ৩ জন নাবিলা বিনতে হারুন, ফাবলিহা জাহান, নুসরাত জাহান ইমা এবং কার্যকরী সদস্য (পুরুষ) পদে ৩ জন মো. তরিকুল ইসলাম, আবু তালহা, মো. আলী চিশতী নির্বাচিত হয়েছেন।

১১ সেপ্টেম্বর ২০২৫ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

দীর্ঘ প্রতীক্ষার পর আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ ফলাফল ঘোষণা করা হয়। ফলাফল পাওয়ার পর নির্বাচিতদের বিভিন্ন মহলের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে।

* তথ্য ও ছবি অনলাইন থেকে সংগৃহীত।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা