• রবিবার, ১৭ মে ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
Headline
ফুলপুরকে ফুল দিয়ে সাজাতে চান পৌর প্রশাসক শফিকুল ইসলাম ফুলপুরে চুরির অভিযোগে আটক ২, মালামাল উদ্ধার নেতৃত্বের অনুভূতি থাকা ব্যক্তিই প্রকৃত লীডার –আল্লামা মামুনুল হক হুজুর আমাকে বলছিলেন, ‘যা, তোকে আমি সবটুকু ভালবাসা দিয়ে গেলাম’ — এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ ফুলপুরে ৫ম শ্রেণির কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ফুলপুরে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২ তারাকান্দায় সড়ক দুর্ঘটনায় রাজমিস্ত্রীর মৃত্যু ময়মনসিংহ মার্কাজের মুরুব্বি কৃষি ভার্সিটির প্রফেসর হাফেজ হাফিজ উদ্দিন স্যার আর নেই হেমায়েতপুরে উলামা ও সালেকীনদের খাস মজলিস অবসরজনিত বিদায় নিলেন ফুলপুর মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোঃ হাফিজুর রহমান

বিরোধী দল থাকলেই যে উন্নয়ন হবে না সেটা ভুল প্রমাণ করেছেন প্রধানমন্ত্রী

মোঃ আব্দুল মান্নান / ১২২ Time View
Update : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন- (সংসদে) বিরোধীদল থাকলেই যে এলাকার উন্নয়ন হবে না সেটা ভুল প্রমাণ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব। যদিও এই (১৪৭, ময়মনসিংহ-২) আসনে আমাদের ধানের শীষের প্রার্থী (মোতাহার হোসেন তালুকদার) বিজয়ী হতে পারেনি তারপরও এখানে উন্নয়নের জোয়ার বইবে। উন্নয়নের মাঝে ফুলপুর তারাকান্দাকে আবদ্ধ করবো, ইনশাআল্লাহ। মঙ্গলবার (১২ মে) দুপুর ১টার দিকে তারাকান্দা উপজেলার রামপুর ইউনিয়নে রামপুর খাল পুনঃখনন কর্মসূচি উদ্বোধনশেষে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিতে গিয়ে তিনি একথা বলেন।

বক্তব্যের শুরুতে সবাইকে সালাম দিয়ে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, আজ যে সৌহার্দপূর্ণ ও বন্ধুত্বসুলভ একটি কর্মসূচি পালন করলাম, আমি আশা করবো ভবিষ্যতে আমরা এ সৌহার্দপূর্ণ আচরণ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যেন বজায় রাখি বা টিকিয়ে রাখি। আপনারা আজকে আমাদেরকে সম্মান দিয়েছেন। তারাকান্দা ও ফুলপুরবাসী সকলে মিলে যে সম্মান দিয়েছেন এর জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। নান্দাইলবাসীর পক্ষ থেকে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসার পর থেকে দেশের উন্নয়নে সকল কর্মসূচি বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছে। আজ (উপজেলার রামপুর ইউনিয়নের বুববুরিয়া বিলের লোকমান দারোগার জমি হতে কালিয়ান নদী পর্যন্ত ১৫৫০ মিটার) এই খাল খনন কর্মসূচি উন্নয়নের একটি মাইলফলক হয়ে থাকবে। আপনাদের সকলকে খেয়াল রাখতে হবে, আমরা যে খাল খনন করছি  এই এই খালগুলো যেন ভরাট হয়ে না যায়। এই দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। তিনি বলেন, বাংলাদেশ সরকার এমন কোন সরকার নয় যে, সরকারের অগণিত টাকা আছে। আপনারা জানেন, বিগত সরকারের সময় যে লেভেলে দুর্নীতি হয়েছে আমরা এখন একটা কঠিন সময় পার করছি। কাজেই আমাদের পক্ষে অপচয় করা সম্ভব নয়। আপনাদেরকে এ বিষয়ে খেয়াল রাখতে হবে। তিনি বলেন, তারাকান্দায় বিভিন্ন রকম উন্নয়ন পরিকল্পনা বাংলাদেশ সরকার এ মুহূর্তে গ্রহণ করেছে। এখানে মিনি স্টেডিয়াম হবে। আপনাদের হাসপাতালের উন্নয়ন হবে। বিভিন্ন রাস্তার উন্নয়ন পরিকল্পনা সম্বন্ধে আমি জানি। আপনাদের সংসদ সদস্য সাহেব (মুফতী মুহাম্মাদুল্লাহ) আমার সাথে বিভিন্ন সময় পরামর্শ করেছেন এবং বিভিন্ন রাস্তার অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে উনি তালিকা জমা দিয়েছেন। এছাড়া আপনাদের সাবেক উপজেলা চেয়ারম্যান (মোতাহার হোসেন তালুকদার)ও তালিকা দিয়েছেন। উনিও বার বার আমাদের সাথে যোগাযোগ করেন। আমরা দলমত নির্বিশেষে বাংলাদেশের উন্নয়ন চাই। (সংসদে) বিরোধী দল থাকলেই যে এলাকার উন্নয়ন হবে না সেটা ভুল প্রমাণ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব।

তিনি বলেন, যদিও এই আসনে আমাদের ধানের শীষের প্রার্থী বিজয়ী হতে পারেনি তারপরও তারাকান্দায় উন্নয়নের জেয়ার বইবে। উন্নয়নের মাঝে আমরা তারাকান্দাকে আবদ্ধ করবো, ইনশাআল্লাহ। যেভাবে আমরা খাল খনন করেছি সেভাবে রাস্তার উন্নয়ন হবে। ইতোমধ্যে যেটা বলেছি- মিনি স্টেডিয়াম হবে, হাসপাতালের উন্নয়ন হবে কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে যেন এগুলো নষ্ট না হয়। ফায়ার সার্ভিসও স্থাপন করা হবে। পুলিশ ফাঁড়ির বিষয়ে একটি আবেদন করা হয়েছে। এ বিষয়েও আমি পরামর্শ করছি, ইনশাআল্লাহ বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, আমার কথা শুনে অনেকে মনে করবেন যে, আমি তারাকান্দার এমপি। না, আমি তারাকান্দার এমপি না। তবে আমরা যেহেতু সরকারে আছি, আমরা চাই- বাংলাদেশের প্রতিটি আসনে পাড়া মহল্লায় যেন উন্নয়নের জোয়ার বয়ে যায়। আমি আপনাদের সহযোগিতা চাই। তারাকান্দা ও ফুলপুরের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি।

বক্তব্যের শেষের দিকে তিনি বলেন, উন্নয়নটা আমরা যেন অব্যাহত রাখতে পারি, আপনারা সেই দিকে নজর দিবেন ও সহযোগিতা করবেন। এরপর তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী (তারাকান্দায় পহেলা বৈশাখের অনুষ্ঠানে হামলার ঘটনায় বিএনপির মোতাহার গ্রুপ ও বর্তমান এমপি মুফতী মুহাম্মাদুল্লাহর দলীয় নেতাকর্মীদের পরস্পরের মাঝে যে ক্ষোভ ও মনোমালিন্য রয়েছে, যে বিষয়ে এমপি সংসদে বিচার প্রার্থীও হয়েছেন সেই দিকে ইঙ্গিত করে) বলেন, আমি পুনরায় ব্যক্ত করতে চাই যে- আমি তারাকান্দায় ও ফুলপুরে কোন বিশৃঙ্খলা দেখতে চাই না। তারাকান্দা ও ফুলপুরে কোন বিশৃঙ্খলা হোক সেটা মাননীয় প্রধানমন্ত্রী চান না। আমার এ সফরের পর হালুয়াঘাট ও ধোবাউড়ায় সফর আছে। তারপর ফিরে আমি রিপোর্ট যখন দিব, রিপোর্টটা যেন এমনভাবে হয়, আমি যেন বলতে পারি যে, তারাকান্দা ফুলপুরবাসী আমাকে আশ্বস্ত করেছে যে, এইখানে আর কোন বিশৃঙ্খলা হবে না। আমরা সবাই মিলে উন্নয়নের যাত্রা চালিয়ে যাব, ইনশাআল্লাহ।

এর আগে প্রতিমন্ত্রী তারাকান্দায় এসে পৌঁছলে তাকে বিএনপি ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এসময় জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমানের সভাপতিত্বে ও  তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার। এছাড়া সহকারী কমিশনার (ভূমি) এস এম নাজমুস সালেহীন, তারাকান্দা থানার ওসি তানভীর আহমেদ, তারাকান্দা উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বাংলাদেশ খেলাফত মজলিস ফুলপুর উপজেলা শাখার সভাপতি মুফতী আজীমুদ্দীন শাহ জামালী, তারাকান্দা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মোফাজ্জল হোসেন, ফুলপুর শাখার সাধারণ সম্পাদক মাওলানা আনিসুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা