• রবিবার, ১৭ মে ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
Headline
ফুলপুরকে ফুল দিয়ে সাজাতে চান পৌর প্রশাসক শফিকুল ইসলাম ফুলপুরে চুরির অভিযোগে আটক ২, মালামাল উদ্ধার নেতৃত্বের অনুভূতি থাকা ব্যক্তিই প্রকৃত লীডার –আল্লামা মামুনুল হক হুজুর আমাকে বলছিলেন, ‘যা, তোকে আমি সবটুকু ভালবাসা দিয়ে গেলাম’ — এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ ফুলপুরে ৫ম শ্রেণির কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ফুলপুরে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২ তারাকান্দায় সড়ক দুর্ঘটনায় রাজমিস্ত্রীর মৃত্যু ময়মনসিংহ মার্কাজের মুরুব্বি কৃষি ভার্সিটির প্রফেসর হাফেজ হাফিজ উদ্দিন স্যার আর নেই হেমায়েতপুরে উলামা ও সালেকীনদের খাস মজলিস অবসরজনিত বিদায় নিলেন ফুলপুর মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোঃ হাফিজুর রহমান

নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে ফুলপুরে রিপ্রেজেনটেটিভদের মানববন্ধন

Reporter Name / ৭৪ Time View
Update : সোমবার, ১১ মে, ২০২৬

মোঃ আব্দুল মান্নান:
ওষুধ কোম্পানির রিপ্রেজেনটেটিভদের পেশার মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে সারাদেশের ন্যায় ময়মনসিংহের ফুলপুরেও প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ সোমবার (১১ মে) সকাল সাড়ে ১১টার দিকে  ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। কথা বলে জানা যায়, রিপ্রেজেনটেটিভদেরকে মানুষে দালাল বলে তাচ্ছিল্য করে। এজন্য তারা এর তীব্র প্রতিবাদ জানিয়ে ‘দালাল নয়, মেডিকেল রিপ্রেজেনটেটিভরা সর্বোচ্চ শিক্ষিত ও প্রশিক্ষিত জনগোষ্ঠী’ প্রতিপাদ্যকে সামনে রেখে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।

এসময় তারা বিভিন্ন স্লোগান লেখা প্লেকার্ড ও ফেস্টূন ব্যবহার করেন। এগুলোতে লেখা ছিল- পুলিশের ভয় দেখিয়ে মুখ হবে না বন্ধ, প্রশাসনের এই আচরণ অযৌক্তিক ও মন্দ। ম্যাজিস্ট্রেটের দৃষ্টি আকর্ষণ করে বলা হয়- ম্যাজিস্ট্রেট সাহেব আইন দেখুন, হয়রানি নয়। পেশাদারিত্বের সম্মান দিন। পেশাদারিত্বের স্বচ্ছ অধিকার দিতে হবে আজ, সম্মানের সাথে করতে দিন আমাদের নিজ কাজ। যারা তাদের দালাল বলে, তাদের উদ্দেশ্যে রিপ্রেজেনটেটিভরা বলেন- আমরা পেশাজীবি; নই কারো দালাল, সম্মানের রুটি চিনি, যা বিশুদ্ধ ও হালাল। উন্নয়ন আর সেবা মোদের কাজ, দালাল বলে কেন হয়রানি আজ?


এছাড়া ওষুধ কোম্পানির এসব রিপ্রেজেনটেটিভরা সরকারি নতুন বেতন স্কেল অনুযায়ী তাদের জন্য ৭ম গ্রেড সমপরিমাণ বেতন নির্ধারণেরও দাবি জানিয়েছেন। সবশেষে ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমার মাধ্যমে তাদের এ দাবিগুলো পৌঁছাতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। এসময় বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস্ রিপ্রেজেনটেটিভ এসোসিয়েশন (ফারিয়া)-এর ফুলপুর শাখার সভাপতি আবুল হাসনাত সুমন, সাধারণ সম্পাদক আল আমিন, সাংগঠনিক সম্পাদক মানিক মিয়া, মোস্তফা খান, সুমন মন্ডল, নাজমুল হাসান, আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা