• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম
বিশ্ববিখ্যাত ক্বওমী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলূম দেওবন্দের বিস্ময়কর ব্যবস্থাপনা এমপিকে হেনস্থার অভিযোগসহ হামলা ও মিথ্যা বক্তব্যের প্রতিবাদে তারাকান্দায় বিক্ষোভ মিছিল ফুলপুরে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাদরাসা) নির্বাচিত হলেন অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান নেত্রকোনায় বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীলদের সভা হালুয়াঘাটে নতুন ইউএনওকে বিভিন্ন মহলের শুভেচ্ছা ও অভিনন্দন তার একজন কর্মী মুরগী জবাই করে রক্ত নিজের গায়ে লাগিয়ে ফেইসবুকে ছেড়েছে — মোতাহার সরকারি নিয়মনীতি মেনে চলার ক্ষেত্রে সে যেন বাধা হয়ে না দাঁড়ায় — এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ তারাকান্দায় পহেলা বৈশাখে এমপি হেনস্থার অভিযোগসহ গুরুতর আহত ২ পহেলা বৈশাখ হোক গুনাহ থেকে ফিরে আল্লাহর পথে নতুনভাবে চলার অঙ্গীকার যাকাত সংগ্রহে সারাদেশে ফুলপুর চতুর্থ

ফুলপুরে বাসের চাকা বার্স্ট হয়ে ওষুধ ব্যবসায়ীর মৃত্যু

Reporter Name / ১০৭ Time View
Update : সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫

মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে বাসের চাকা বার্স্ট হয়ে মোস্তফা (৫৫) নামে এক ওষুধ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্ত্রী গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন আছেন। আজ সোমবার (২০ জানুয়ারি) সকালে উপজেলার বওলা ইউনিয়নে তারাকান্দা টু ধোবাউড়া সড়কে বওলা ডিগ্রি কলেজ এলাকায় এ ঘটনা ঘটে।


জানা যায়, বাসটির চাকা বার্স্ট হয়ে একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেল আরোহীসহ ২ জন গুরুতর আহত হন। পরে খবর পেয়ে ফুলপুর ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মোস্তফা নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহত মোস্তফা মুন্সিরহাট বাজার নিবাসী ও হাসপাতাল মোড়ে ওষুধ ব্যবসায়ী। ফুলপুর থানার ওসি আব্দুল হাদি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ব্যাপারে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা