• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম
জমির সীমানা খুঁটি উপড়ে ফেলার অভিযোগে মারামারি, রাস্তা কর্তন, চাপা উত্তেজনা তারাকান্দায় বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি থানায় অভিযোগ ফুলপুর কাজিয়াকান্দা কামিল মাদরাসায় অভিভাবক সদস্য নির্বাচন অনুষ্ঠিত তারাকান্দায় ১৪৪ ধারা জারি বিশ্ববিখ্যাত ক্বওমী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলূম দেওবন্দের বিস্ময়কর ব্যবস্থাপনা এমপিকে হেনস্থার অভিযোগসহ হামলা ও মিথ্যা বক্তব্যের প্রতিবাদে তারাকান্দায় বিক্ষোভ মিছিল ফুলপুরে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাদরাসা) নির্বাচিত হলেন অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান নেত্রকোনায় বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীলদের সভা হালুয়াঘাটে নতুন ইউএনওকে বিভিন্ন মহলের শুভেচ্ছা ও অভিনন্দন তার একজন কর্মী মুরগী জবাই করে রক্ত নিজের গায়ে লাগিয়ে ফেইসবুকে ছেড়েছে — মোতাহার

ফুলপুরে গোসল করানোর সময় নড়ে ওঠে লাশ, হাসপাতালে নেওয়ার পর মৃত্যু

Reporter Name / ১০৯ Time View
Update : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪

মো. আব্দুল মান্নান :

ময়মনসিংহের ফুলপুরে সড়ক দুর্ঘটনায় মৃত পল্লী চিকিৎসক মোফাজ্জল হোসেন (৫২)’র লাশ নড়ে ওঠে। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। আজ শনিবার (২১ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে মোটর সাইকেল নিয়ে ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়কে উঠার সময় উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের মোকামিয়ায় এ দুর্ঘটনা ঘটে।

তিনি মোকামিয়া পূর্ব পাড়া গ্রামের মৃত হাজী মুফিজ উদ্দিনের পুত্র, ছোটশুনই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা জরিনা বেগমের স্বামী ও বায়তুল হামদ জামে মসজিদ কমিটির সভাপতি ছিলেন। তিনি ফুলপুর উপজেলা পরিষদ সংলগ্ন সাহেব রোডে থাকতেন।
জানা যায়, সকালে তিনি কিছু ধান বিক্রি করেন। পরে দুপুরে মহাজনের নিকট থেকে ধানের টাকা আনতে আমুয়াকান্দা বাজারে রওনা করেন। বাড়ির কাঁচা সড়ক থেকে ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়কে উঠার সময় পর পর দুইটি গাড়ি শেরপুরের দিকে যাচ্ছিল। কিন্তু তিনি একটি গাড়ি মনে করে মোটরসাইকেল রাস্তায় উঠিয়ে দেন। এসময় পিছনের গাড়িটি তাকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে অনেক দূরে গিয়ে পড়েন ও মাথায় মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা গেছেন বলে সংবাদ ছড়িয়ে পড়ে। এরপর তার স্বজনরা তার জন্য কবর খনন করেন ও রাত ৮টায় জানাজার নামাজের ঘোষণা দেন।
এদিকে, তাকে গোসল করাতে নিলে হঠাৎ তিনি নড়ে ওঠেন। পরে দ্রুত তাকে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। এরপর ময়মনসিংহে নেওয়ার পথে বেলা দেড়টার দিকে তিনি মারা যান। তারপর নিশ্চিত হওয়ার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ওখানের পুলিশ তার ময়না তদন্তের নির্দেশ দেন। ময়নাতদন্ত শেষে রাত ৯টার দিকে তাকে বাড়িতে আনা হচ্ছে বলে স্বজনরা জানান।
এ বিষয়ে জানতে চাইলে ফুলপুর থানার ওসি আব্দুল হাদি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমাদের থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কোন বাসটি তাকে ধাক্কা দিয়েছে তা জানা যায়নি। এ বিষয়ে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।
উল্লেখ্য, মৃত্যুর সময় মোফাজ্জল স্ত্রী ও ৩ ছেলে রেখে গেছেন। রবিবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় নিজ বাড়িতে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা