• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
বিশ্ববিখ্যাত ক্বওমী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলূম দেওবন্দের বিস্ময়কর ব্যবস্থাপনা এমপিকে হেনস্থার অভিযোগসহ হামলা ও মিথ্যা বক্তব্যের প্রতিবাদে তারাকান্দায় বিক্ষোভ মিছিল ফুলপুরে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাদরাসা) নির্বাচিত হলেন অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান নেত্রকোনায় বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীলদের সভা হালুয়াঘাটে নতুন ইউএনওকে বিভিন্ন মহলের শুভেচ্ছা ও অভিনন্দন তার একজন কর্মী মুরগী জবাই করে রক্ত নিজের গায়ে লাগিয়ে ফেইসবুকে ছেড়েছে — মোতাহার সরকারি নিয়মনীতি মেনে চলার ক্ষেত্রে সে যেন বাধা হয়ে না দাঁড়ায় — এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ তারাকান্দায় পহেলা বৈশাখে এমপি হেনস্থার অভিযোগসহ গুরুতর আহত ২ পহেলা বৈশাখ হোক গুনাহ থেকে ফিরে আল্লাহর পথে নতুনভাবে চলার অঙ্গীকার যাকাত সংগ্রহে সারাদেশে ফুলপুর চতুর্থ

সাদ সাহেবের অনুসারীরা তাকে পরিত্যাগ করতে শুরু করেছে, ফুলপুরের ভাইয়েরাও চলে আসুন উলামায়ে কেরামের ঝান্ডাতলে

Reporter Name / ১৫৬ Time View
Update : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪

মো. আব্দুল মান্নান :
আলহামদুলিল্লাহ। জাআল হাক্কু ওয়া জাহাকাল বাতিল। ইন্নাল বাতিলা কানা জাহুকা। সত্য যখন আসে মিথ্যা তখন দূরীভূত হয়ে যায়। আলো যখন ঘরে প্রবেশ করে অন্ধকারকে তখন আর বেধে রাখারও কোন উপায় নেই। পালিয়ে যায়।

উলামায়ে কেরাম তাবলীগে বিচরণ কম করায় কিছু বাতিল ঢুকছিল। যখনই এতে উলামায়ে কেরামের আগমন বৃদ্ধি পেলো তখনই বাতিলের দুর্দিন শুরু হলো। বাতিলদের হুংকার গর্জন যতই শক্ত হোক না কেন এদের গোঁড়া দুর্বল থাকে।

হঠাৎ ধপাস করে পড়ে যায়। যার অসংখ্য নজীর আমাদের সামনে রয়েছে। সাদ সাহেবের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হবে না, আশা করি। সম্প্রতি টঙ্গী বিশ্ব ইজতিমা ময়দানে উলামায়ে কেরাম সমর্থিত তাবলীগের ৪ জন সাথী সাদপন্থীদের হামলায় শহীদ হয়েছেন। আহত হয়েছেন অনেকে। এরপর অনেকেরই চোখের আবরণ সরতে শুরু করেছে। পরিষ্কার হচ্ছে তাদের নিকট সঠিক ও সহীহ আসলে কারা?

এ সত্য অনুধাবন করেই ২০ ডিসেম্বর গাজীপুর জেলার সাদপন্থী শুরা সদস্য ডাঃ শহীদুল হক, শুরাই নেযামের গাজীপুর জেলার আহলে শুরাদের উপস্থিতিতে তওবা করে শুরাই নেযামে ফিরে এসেছেন। বগুড়ার তালোড়া ও নেত্রকোনার মোহনগঞ্জসহ আরও বিভিন্ন জায়গা থেকে আমরা খবর পাচ্ছি এভাবে ভ্রান্ত সাদপন্থীদের থেকে ফিরে আসছেন অনুতপ্ত সাথীরা। আমি ময়মনসিংহের ফুলপুরসহ আশপাশের ভাইদের আহ্বান জানাচ্ছি আপনারাও চলে আসুন। ভুল তো মানুষেরই হয়। এটা কিছু না। তওবা করে চলে আসুন। আল্লাহ তায়ালা সবাইকে দলে দলে ঝাঁকে ঝাঁকে উলামায়ে কেরামের নেতৃত্বে শুরাই নেযামে তাবলীগের ভাইদের ফিরে আসার তাওফীক দান করুক।

* ছবি অনলাইন থেকে নেওয়া।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা