• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনাম
জমির সীমানা খুঁটি উপড়ে ফেলার অভিযোগে মারামারি, রাস্তা কর্তন, চাপা উত্তেজনা তারাকান্দায় বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি থানায় অভিযোগ ফুলপুর কাজিয়াকান্দা কামিল মাদরাসায় অভিভাবক সদস্য নির্বাচন অনুষ্ঠিত তারাকান্দায় ১৪৪ ধারা জারি বিশ্ববিখ্যাত ক্বওমী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলূম দেওবন্দের বিস্ময়কর ব্যবস্থাপনা এমপিকে হেনস্থার অভিযোগসহ হামলা ও মিথ্যা বক্তব্যের প্রতিবাদে তারাকান্দায় বিক্ষোভ মিছিল ফুলপুরে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাদরাসা) নির্বাচিত হলেন অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান নেত্রকোনায় বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীলদের সভা হালুয়াঘাটে নতুন ইউএনওকে বিভিন্ন মহলের শুভেচ্ছা ও অভিনন্দন তার একজন কর্মী মুরগী জবাই করে রক্ত নিজের গায়ে লাগিয়ে ফেইসবুকে ছেড়েছে — মোতাহার

ফুলপুর বাসস্ট্যান্ডে সভার সম্ভাব্য তারিখ ২১ ফেব্রুয়ারি, ১১ সদস্য বিশিষ্ট ‘বক্তা দাওয়াত’ উপকমিটি গঠন

Reporter Name / ১৩৫ Time View
Update : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪

মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুর বাসস্ট্যান্ড ব্যবসায়ীদের উদ্যোগে ইসলামী মহাসম্মেলনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে এবং বক্তা দাওয়াত দেওয়ার জন্য ১১ সদস্য বিশিষ্ট উপকমিটি গঠন করা হয়েছে।

আজ শুক্রবার (১৩ ডিসেম্বর) বাদ ইশা সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম আব্দুল মতিন মতি ভাইয়ের মার্কেটের দ্বিতীয় তলায় মুসলিম বোরকা হাউজে আয়োজিত স্থানীয় উলামায়ে কেরাম ও বাসস্ট্যান্ড ব্যবসায়ীদের উপস্থিতিতে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বক্তা দাওয়াত দেওয়ার জন্য ১১ সদস্য বিশিষ্ট উপকমিটির সদস্যরা হলেন, আলেম ৬ জন যথাক্রমে ফুলপুর বাসস্ট্যান্ড জামে মসজিদের ইমাম ও খতীব হাফেজ মাওলানা মাইন উদ্দিন, ফুলপুর আদর্শ মাদরাসার মহাপরিচালক মাওলানা আবু রায়হান, জামিয়া গিয়াছ উদ্দিন (রহ.) –এর মুহতামিম মুফতী আজীমুদ্দীন শাহ জামালী, ফুলপুর কাজিয়াকান্দা কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা জয়নুল আবেদীন, জামিয়াতুল হুমাইরা (রা.) লিল বানাতের মুহতামিম মাওলানা ইয়াহইয়া ও উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম ও খতীব হাফেজ মাওলানা আতাউল্লাহ। আর ব্যবসায়ী প্রতিনিধি ৫ জন যথাক্রমে হাফেজ এমদাদ, হাফেজ মাওলানা খালেদ সাইফুল্লাহ নু’মান, হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল ফাহাদ, মো. এনামুল হাসান ও হাজী ইয়াসীন।
ফুলপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ মোশাররফ হোসেনের সঞ্চালনায়, হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল ফাহাদের কুরআন তেলাওয়াত ও মাওলানা আবু রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় মাওলানা আওলাদ হোসেন, মাওলানা ফয়জুর রহমান ফারুক, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা মাহমুদুর রহমান মানিক, মাওলানা ইবরাহীম, মাওলানা ইখলাস উদ্দিন, মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা কেফায়াতুল্লাহ, মুফতী আমির উদ্দিন, হাফেজ আবু ইউসুফ, মাওলানা আজিজুল হক, মাওলানা আব্দুল মান্নান, সিরাজুল ইসলাম, ব্যবসায়ী নূরুল হক সরকার, নজরুল ইসলাম, ফেরদৌস আমান, আব্দুল বারেক, আর্মি শাহজাহান, নাজিম উদ্দিন, ইসলাম উদ্দিন, এরশাদ, বিল্লাল হোসেন, আজিজুল হক প্রমুখ উপস্থিত ছিলেন। উলামায়ে কেরামের সাথে মতবিনিময়শেষে ব্যবসায়ীরা দ্বিতীয়বার পৃথক বেঠক করেন। ওই বৈঠকে হাফেজ এমদাদের সভাপতিত্বে ৫ সদস্য বিশিষ্ট ব্যবসায়ী প্রতিনিধি নির্বাচন করা হয়। এছাড়া সভাকে বাস্তবায়নের লক্ষ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের জন্য একই জায়গায় রবিবার বাদ ইশা পুনরায় বৈঠক হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়। প্রথমবার বাসস্ট্যান্ড মসজিদের ইমাম হাফেজ মাওলানা মাইন উদ্দিন ও দ্বিতীয়বার হাফেজ এমদাদ দোয়া পরিচালনা করেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা