• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
তার একজন কর্মী মুরগী জবাই করে রক্ত নিজের গায়ে লাগিয়ে ফেইসবুকে ছেড়েছে — মোতাহার সরকারি নিয়মনীতি মেনে চলার ক্ষেত্রে সে যেন বাধা হয়ে না দাঁড়ায় — এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ তারাকান্দায় পহেলা বৈশাখে এমপি হেনস্থার অভিযোগসহ গুরুতর আহত ২ পহেলা বৈশাখ হোক গুনাহ থেকে ফিরে আল্লাহর পথে নতুনভাবে চলার অঙ্গীকার যাকাত সংগ্রহে সারাদেশে ফুলপুর চতুর্থ নান্দাইলে এতিম শিশুদের পাশে দাঁড়ালেন বিশ্বসেরা গবেষক বিজ্ঞানী ড. ছাইদুর রহমান স্যার গণভোটের রায় কার্যকরের দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ফুলপুরে গরিবদের মাঝে জেলা প্রশাসকের ছাগল খাসি বিতরণ ফুলপুরে চানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতা করার জন্য ধন্যবাদ — ড. মাহমুদ বিন সাঈদ

ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

Reporter Name / ১৪০ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪

গৌরাঙ্গ দেবনাথ অপু :

বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভাসহ নানান অনুষ্ঠান মালার মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় পালিত হয়েছে বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৪।
দিবসটি পালন উপলক্ষে আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর)  সকালে ব্রাহ্মণবাড়িয়া ডায়াবেটিক সমিতির উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কাউতলি ডায়াবেটিক সমিতি কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পরে সমিতির হলরুমে ‘ডায়াবেটিস সুস্থতাই হোক আমাদের অঙ্গীকার’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন, ব্রাহ্মণবাড়িয়া ডায়াবেটিক সমিতির সভাপতি প্রবীণ আইনজীবী, বিশিষ্ট সমাজসেবক এডভোকেট মিন্টু ভৌমিক।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. ইকবাল হোসেন, সিভিল সার্জন মো. নোমান মিয়া, জেলা সমাজসেবা অফিসের উপ পরিচালক মোহাম্মদ আবদুল কাইয়ুম, সমিতির সহসভাপতি এডভোকেট হাবিব উল্লাহ ও সাধারণ সম্পাদক কাজী কামাল উদ্দিন।
সিনিয়র সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপুর সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন, সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক এম ওমর ফারুক। শুভেচ্ছা বক্তব্য রাখেন, সমিতির প্রতিষ্ঠাতা সদস্য সিনিয়র সাংবাদিক মো. আরজু।
বক্তারা অনুষ্ঠানের ভূয়সী প্রশংসা করে ডায়াবেটিস থেকে মুক্ত থাকার জন্য নিয়মিত হাঁটা, ব্যয়াম করা ও খাদ্যাভ্যসে পরিমিতি আনার জন্য সকলের প্রতি উদাত্ত আহবান জানান।

* প্রতিবেদক

বাংলাদেশ সাংবাদিক কমিউনিটি (বিএসসি)’র কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ও বিশিষ্ট সাংবাদিক।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা