হাফেজ মাওলানা হাবিবুর রহমান :
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ -এর ময়মনসিংহের ফুলপুর উপজেলা শাখার কাউন্সিল অধিবেশন বাস্তবায়নের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আহ্বায়ক কমিটির আয়োজনে শনিবার (২ নভেম্বর) বাদ আসর হতে ইশা পর্যন্ত ফুলপুর আদর্শ মাদরাসায় ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন মুফতী আজিম উদ্দিন শাহ জামালী। এসময় ফুলপুর আদর্শ মাদ্রাসার মুহতামিম মাওলানা আবু রায়হান, গোদারিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা মুফতি আওলাদ হোসাইন, ফুলপুর উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাওলানা আতাউল্লাহ ও ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।