• শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
ময়মনসিংহ-২ আসনে ভোট কারচুপির অভিযোগ : যা বললেন এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ যদি কেউ রোজার মাসেও ধান্ধা করতে চায়, জানাবেন আমরা তা বন্ধ করব — এমপি মুহাম্মাদুল্লাহ সমাজ কিন্তু পরিবর্তন হচ্ছে, আপনারা আপনাদের মেয়ে সন্তানদেরকে পড়াশোনা করাবেন — ফুলপুর ইউএনও ফুলপুরের মানুষ যদি আমাকে ভালোবাসে তাহলে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করবো– রিফাত যুবকদের স্বাবলম্বী করতে কারিগরি ইনস্টিটিউট গড়ে তোলা হবে — এমপি মুহাম্মাদুল্লাহ ফুলপুর ক্বাসিমুল উলূম মাদরাসার ছাত্র শরীফুল ইসলাম তানযীম বোর্ডে প্রথম আধা কিলোমিটার রাস্তা পাকা করলে দূরত্ব কমবে দুই কিলোমিটার, বাড়বে অন্যান্য সুবিধাও একবার হেরেছেন বেশি করলে বার বার হারবেন — এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ ফুলপুরে সুজুকি মার্ট -এর উদ্যোগে ইফতার মাহফিল বাংলাদেশ খেলাফত যুব মজলিস ফুলপুর শাখার উদ্যোগে ইফতার মাহফিল

ফুলপুরে জাতীয় সমবায় দিবসে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

Reporter Name / ১২৪ Time View
Update : শনিবার, ২ নভেম্বর, ২০২৪

মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে ৫৩তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে আজ শনিবার (২ নভেম্বর) বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও শ্রেষ্ঠ সমবায় সমিতি ও শ্রেষ্ঠ সমবায়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

জানা যায়, উপজেলা পরিষদ ভবনের সামনে থেকে র‌্যালিটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ‘সমবায়ে গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ প্রতিপাদ্য বিষয়ে আয়োজিত আলোচনা সভায় মিলিত হয়। সভায় উপজেলা সমবায় অফিসার মির্জা রাশিদ আহাম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা।
এসময় আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার শিহাব উদ্দিন খান, ভিডিপি কর্মকর্তা সালমা, তথ্য আপা, ফুলপুর শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম সেলিম প্রমুখ। উল্লেখ্য, ফুলপুর উপজেলায় ১টি কেন্দ্রীয় সমবায় সমিতি, ৬২টি বিভাগীয় প্রাথমিক সমবায় সমিতি ও ২৫২টি সিআইজিভুক্ত সমবায় সমিতি রয়েছে। এর মধ্যে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ শ্রেষ্ঠ ৭টি সমবায় সমিতিকে ক্রেস্ট ও সনদ এবং ৫ জন শ্রেষ্ঠ সমবায়ীকে সনদ প্রদান করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা