আজ
|| ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
ফুলপুরে জাতীয় সমবায় দিবসে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
প্রকাশের তারিখঃ ২ নভেম্বর, ২০২৪
মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে ৫৩তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে আজ শনিবার (২ নভেম্বর) বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও শ্রেষ্ঠ সমবায় সমিতি ও শ্রেষ্ঠ সমবায়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

জানা যায়, উপজেলা পরিষদ ভবনের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে 'সমবায়ে গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ' প্রতিপাদ্য বিষয়ে আয়োজিত আলোচনা সভায় মিলিত হয়। সভায় উপজেলা সমবায় অফিসার মির্জা রাশিদ আহাম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা।
এসময় আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার শিহাব উদ্দিন খান, ভিডিপি কর্মকর্তা সালমা, তথ্য আপা, ফুলপুর শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম সেলিম প্রমুখ। উল্লেখ্য, ফুলপুর উপজেলায় ১টি কেন্দ্রীয় সমবায় সমিতি, ৬২টি বিভাগীয় প্রাথমিক সমবায় সমিতি ও ২৫২টি সিআইজিভুক্ত সমবায় সমিতি রয়েছে। এর মধ্যে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ শ্রেষ্ঠ ৭টি সমবায় সমিতিকে ক্রেস্ট ও সনদ এবং ৫ জন শ্রেষ্ঠ সমবায়ীকে সনদ প্রদান করা হয়েছে।
Copyright © 2026 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.