• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম
তার একজন কর্মী মুরগী জবাই করে রক্ত নিজের গায়ে লাগিয়ে ফেইসবুকে ছেড়েছে — মোতাহার সরকারি নিয়মনীতি মেনে চলার ক্ষেত্রে সে যেন বাধা হয়ে না দাঁড়ায় — এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ তারাকান্দায় পহেলা বৈশাখে এমপি হেনস্থার অভিযোগসহ গুরুতর আহত ২ পহেলা বৈশাখ হোক গুনাহ থেকে ফিরে আল্লাহর পথে নতুনভাবে চলার অঙ্গীকার যাকাত সংগ্রহে সারাদেশে ফুলপুর চতুর্থ নান্দাইলে এতিম শিশুদের পাশে দাঁড়ালেন বিশ্বসেরা গবেষক বিজ্ঞানী ড. ছাইদুর রহমান স্যার গণভোটের রায় কার্যকরের দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ফুলপুরে গরিবদের মাঝে জেলা প্রশাসকের ছাগল খাসি বিতরণ ফুলপুরে চানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতা করার জন্য ধন্যবাদ — ড. মাহমুদ বিন সাঈদ

ফুলপুরে জাতীয় ইমাম পরিষদ নেতৃবৃন্দের মতবিনিময়

Reporter Name / ১২৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪

মো. আব্দুল মান্নান :

ময়মনসিংহের ফুলপুরে জাতীয় ইমাম পরিষদ কেন্দ্রীয়  নেতৃবৃন্দের সাথে ফুলপুর ইমামগণের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বাদ যুহর উপজেলা মসজিদে ওই মতবিনিময় অনুষ্ঠিত হয়। জাতীয় ইমাম পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল বাশার নোমানী, ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মাওলানা আমিনুল হক, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফজলুল হক,

উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাওলানা আতাউল্লাহ, ফুলপুর আদর্শ মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা নোমান সিদ্দিকী, ইসলামিক ফাউন্ডেশন ফুলপুর উপজেলা শাখার মডেল কেয়ার টেকার মাওলানা আসাদুজ্জামান জলিল, মাওলানা আব্দুল মান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।

জাতীয় ইমাম পরিষদ ফুলপুর উপজেলা শাখার কমিটি গঠন ও এর প্রয়োজনীয়তা সম্বন্ধে বক্তারা গুরুত্বপূর্ণ আলোচনা করেন। কাঙ্ক্ষিত পরিমাণ উপস্থিতি না থাকায় কমিটি গঠন সম্ভব হয়নি। তবে শীঘ্রই এর কমিটি হওয়ার কথা রয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা