• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনাম
তারাকান্দায় পহেলা বৈশাখে এমপি হেনস্থার অভিযোগসহ গুরুতর আহত ২ পহেলা বৈশাখ হোক গুনাহ থেকে ফিরে আল্লাহর পথে নতুনভাবে চলার অঙ্গীকার যাকাত সংগ্রহে সারাদেশে ফুলপুর চতুর্থ নান্দাইলে এতিম শিশুদের পাশে দাঁড়ালেন বিশ্বসেরা গবেষক বিজ্ঞানী ড. ছাইদুর রহমান স্যার গণভোটের রায় কার্যকরের দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ফুলপুরে গরিবদের মাঝে জেলা প্রশাসকের ছাগল খাসি বিতরণ ফুলপুরে চানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতা করার জন্য ধন্যবাদ — ড. মাহমুদ বিন সাঈদ ফুলপুর পৌরসভাকে ইভটিজিং ও অপরাধমুক্ত রাখতে সিসি ক্যামেরা উদ্বোধন চলে গেলেন কিংবদন্তি প্রবীণ আলেম আল্লামা আহমাদ হুসাইন

আওয়ামীলীগ নেতা আজাদের ত্রাণ বিতরণকে কেন্দ্র করে বিএনপির সংবাদ সম্মেলন 

Reporter Name / ১০৮ Time View
Update : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪

নিজস্ব সংবাদদাতা :
সম্প্রতি টানা বর্ষণে ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ নিয়ে পাশে দাঁড়িয়েছেন অনেক ব্যক্তি, সংস্থা, সংগঠন, রাজনৈতিক দল ও উপজেলা প্রশাসনসহ সরকারি বেসরকারি বহু প্রতিষ্ঠান। এরই প্রেক্ষিতে বিগত নির্বাচনে এমপি পদে আওয়ামী লীগ  থেকে মনোনয়ন চাওয়া ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক  সদস্য বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের নেতা ব্যারিস্টার আবুল কালাম আজাদ তার দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে বুধবার (৯ অক্টোবর) সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত  উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের পুটিয়া, কংশপুর বাজার  ও ছনধরা ইউনিয়নের গাবতলী বাজারসহ বিভিন্ন এলাকার মানুষের মাঝে ত্রাণ হিসেবে জনপ্রতি নগদ ২শ করে টাকা বিতরণ করেন এবং এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দেওয়া হয়। পরে এর প্রতিবাদে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাতে ফুলপুর বাসস্ট্যান্ড এলাকায় ঘাস ফড়িং রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলন করেন। সম্মেলনে তিনি বলেন, ত্রাণ বিতরণ ও পূজা পরিদর্শনসহ নানা অজুহাতে আওয়ামী লীগ কর্মী পরিচয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পূর্ণবাসন করার চেষ্টা করা হচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের বিপক্ষে অবস্থানকারী আওয়ামী লীগের কোন নেতাকর্মী  প্রকাশ্যে রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবে না। কেননা,  আওয়ামী লীগের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়েছে। এ ব্যাপারপ প্রজ্ঞাপন জারি আছে। তা সত্বেও ত্রাণ বিতরণের নামে ব্যারিস্টার আজাদ ফুলপুর উপজেলা আওয়ামী লীগকে উজ্জীবিত করার অপচেষ্টা চালাচ্ছেন। এ সময় তাদের  কোন কার্যক্রম পরিচালনা করতে দেওযা হবে না। প্রয়োজনে প্রতিরোধ গড়ে তোলা হবে বলে সংবাদ সম্মেলনে ঘোষণা দেন বিএনপি নেতা মোতাহার হোসেন তালুকদার। মোতাহার আরও বলেন, সাইফুল হত্যাকারীদের এখনো গ্রেফতার না করায় তারা প্রকাশ্যে আসার সাহস পেয়েছে। কেন্দ্রীয় কমিটির অনুমোদন পেলে আমরা এদের বিরুদ্ধে কর্মসূচি ঘোষণা করবো। এসময় সংবাদ সম্মেলনে  বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে বিএনপি নেতা মোতাহার হোসেন তালুকদারের  দেওয়া বক্তব্যকে স্বাগত জানিয়ে ব্যারিস্টার আবুল কালাম আজাদ এক ফেইসবুক কমেন্টে লিখেন, আমি মানুষের মতামতকে শ্রদ্ধা করি। তাই এর কোন জবাব দিবো না। মোতাহার হোসেন তালুকদারের  বক্তব্যকে তিনি সাধুবাদ জানিয়েছেন বলেও জানান।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা