• শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
ময়মনসিংহ-২ আসনে ভোট কারচুপির অভিযোগ : যা বললেন এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ যদি কেউ রোজার মাসেও ধান্ধা করতে চায়, জানাবেন আমরা তা বন্ধ করব — এমপি মুহাম্মাদুল্লাহ সমাজ কিন্তু পরিবর্তন হচ্ছে, আপনারা আপনাদের মেয়ে সন্তানদেরকে পড়াশোনা করাবেন — ফুলপুর ইউএনও ফুলপুরের মানুষ যদি আমাকে ভালোবাসে তাহলে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করবো– রিফাত যুবকদের স্বাবলম্বী করতে কারিগরি ইনস্টিটিউট গড়ে তোলা হবে — এমপি মুহাম্মাদুল্লাহ ফুলপুর ক্বাসিমুল উলূম মাদরাসার ছাত্র শরীফুল ইসলাম তানযীম বোর্ডে প্রথম আধা কিলোমিটার রাস্তা পাকা করলে দূরত্ব কমবে দুই কিলোমিটার, বাড়বে অন্যান্য সুবিধাও একবার হেরেছেন বেশি করলে বার বার হারবেন — এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ ফুলপুরে সুজুকি মার্ট -এর উদ্যোগে ইফতার মাহফিল বাংলাদেশ খেলাফত যুব মজলিস ফুলপুর শাখার উদ্যোগে ইফতার মাহফিল

ফুলপুর সরকারি কলেজ শিক্ষার্থীদের মাঝে আইডি কার্ড বিতরণ

Reporter Name / ১১৫ Time View
Update : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪

লাবিব নাহাদী রাহাত :

ময়মনসিংহের ফুলপুর সরকারি কলেজ শিক্ষার্থীদের মাঝে আইডি কার্ড বিতরণ করা হয়েছে। ১৯৬৯ সনে কলেজ প্রতিষ্ঠার পর আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে এই প্রথম  শিক্ষার্থীদের মাঝে আইডি কার্ড বিতরণ উদ্বোধন করা হয়।  কলেজে জেনারেল, মানবিক, বিজ্ঞান, বাণিজ্য ও বিএমটিসহ মোট ৬৬৫ জন শিক্ষার্থী রয়েছেন।

 

উপজেলা নির্বাহী অফিসার এ. বি. এম. আরিফুল ইসলামের দিক নির্দেশনায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. একরাম হুছাইন এর উদ্বোধন করেন। কার্ডগুলো ঢাকা থেকে তৈরি করা হয় বলে জানা গেছে। ব্যবস্থাপনায় ছিলেন কলেজের সিনিয়র প্রভাষক ড. এম আহম্মদ মল্লিক।

কার্ড বিতরণের উনারা ছাড়া আরও উপস্থিত ছিলেন, স্টাফ কাউন্সিলের সাধারণ সম্পাদক প্রভাষক সারোয়ার হোসেন, প্রভাষক নাজমুল আলম, মোশাররফ হোসেন, শামসুজ্জামান, প্রধান অফিস সহকারী শহিদুল ইসলাম ফকির প্রমুখ।

উল্লেখ্য, কলেজের সৌন্দর্য ও পরিপাটি বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীদের ইউনিফর্মসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।

ছাত্রীদের সাদা জামা, হাতায় কলেজের মনোগ্রাম, কালো পায়জামা, মেরুন কালার ওড়না ও বেল্ট, সাদা স্কার্ফ, কালো জুতা পাম্প ‘সু’। বোরকা মেরুন কালার। তবে বোরকা বাধ্যতামূলক নয় বরং যারা পরতে চাইবে শুধু তাদের জন্য।

আর ছাত্রদের ইউনিফর্ম হলো, সাদা শার্ট, হাতায় কলেজের মনোগ্রাম, প্যান্ট ও বেল্ট কালো কালার। এমনকি জুতাও কালো ‘সু’/ পাম্প ‘সু’।

ফুলপুর সরকারি কলেজের শিক্ষার্থীদের জন্য এরকম আইডি কার্ড ও ইউনিফর্ম বাধ্যতামূলক করায় বিভিন্ন মহলের পক্ষ থেকে কলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানানো হচ্ছে।

 

 


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা