• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
তার একজন কর্মী মুরগী জবাই করে রক্ত নিজের গায়ে লাগিয়ে ফেইসবুকে ছেড়েছে — মোতাহার সরকারি নিয়মনীতি মেনে চলার ক্ষেত্রে সে যেন বাধা হয়ে না দাঁড়ায় — এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ তারাকান্দায় পহেলা বৈশাখে এমপি হেনস্থার অভিযোগসহ গুরুতর আহত ২ পহেলা বৈশাখ হোক গুনাহ থেকে ফিরে আল্লাহর পথে নতুনভাবে চলার অঙ্গীকার যাকাত সংগ্রহে সারাদেশে ফুলপুর চতুর্থ নান্দাইলে এতিম শিশুদের পাশে দাঁড়ালেন বিশ্বসেরা গবেষক বিজ্ঞানী ড. ছাইদুর রহমান স্যার গণভোটের রায় কার্যকরের দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ফুলপুরে গরিবদের মাঝে জেলা প্রশাসকের ছাগল খাসি বিতরণ ফুলপুরে চানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতা করার জন্য ধন্যবাদ — ড. মাহমুদ বিন সাঈদ

বিগত দিনের ত্রুটির জন্য এই আল্লামাকে তাওবা করে জাতির নিকট ক্ষমা চাওয়ার পরামর্শ

Reporter Name / ১৩০ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪

মুফতী আব্দুল মালেক :

আল্লামাকে ভালবাসি। ভালবেসেই যেতে চাই। তবে
তিনি নবী রাসুল বা সাহাবা অথবা ফেরেশতা নন।
স্খলন, বিচ্যুতি অথবা কিছু সীমালঙ্ঘন, অগ্রহণযোগ্য আচরণ উনার দ্বারা হয়েই গেছে। তা অস্বীকার করার কোন উপায় নেই। তিনি শাহবাগে নাস্তিকদের সাথে হাত মিলিয়েছেন। তা শুধু নয় বরং ঘোষণা দিয়ে স্পৃহা ঘোষণা করছেন। নীরিহ ভিন্নমতের কিছু আলেমদের সরাসরি ফাঁসি চেয়েছেন। হেফাজতে ইসলামকে জঙ্গী আখ্যা দিয়েছেন। অধিকাংশ আলেমদের সঙ্গে উনার উঠা বসা নেই। সহজাত বন্ধু বান্ধবদের জন্য উনার দরজা খোলা নেই। উনি স্বীয় দরজা খোলা রেখেছেন পোপের সঙ্গে, বৈঠকে মোনাজাতে। উনার দরজা খোলা আলেম বিদ্বেষী রাজনৈতিক নেতাদের সঙ্গে। যত ইসলাম বিদ্বেষী লেখক আছে সবাই তার প্রশংসা করে। জাফর ইকবাল, শাহরিয়ার কবিরের মত আলেম বিদ্বেষীদের উনি বন্ধু। হতে পারতেন সময়ের আবুল হাসান নদভী। কিন্তু ভাগ্যের পরিহাস!  পরিচিত হয়েছেন ফ্যাসিস্ট শাসক দলের তোষামোদী তেলবাজ নেতা হিসেবে। উনি যদি শাহ ওয়ালিউল্লার দর্শনে ফিকিরে চেতনায় বিশ্বাসী হতেন, দেওবন্দিয়তে অবিচল থাকতেন  তাহলে জালেম শাসকের অত্যচারের বিরুদ্ধে গণহত্যার বিরুদ্ধে একটা কথা বলেননি কেন? কারণ, তিনি অপারগ।  নিজের সত্ত্বাকে বিকিয়ে দিয়েছেন আওয়ামী দুষ্ট চক্র মনোরঞ্জন তুষ্টে। আমি আশা করি, জীবনের শেষ বেলায়,  বিদায় লগ্নে তিনি এমন কিছু একটা করবেন যাতে জাতি বা  এদেশের ভাল মানুষেরা অল্প হলেও তার প্রতি খুশি হন; তার প্রতি ভাল ধারণা পোষণ করেন। তা নাহলে দেওবন্দী পরিচয় দিয়ে গুড সার্টিফিকেট নিবেন এই দিন শেষ!

* অনলাইন থেকে সংগৃহীত।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা