অনলাইন ডেস্ক :
জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের কাগজ পত্রিকার সম্পাদক সাংবাদিক শ্যামল দত্ত ও একাত্তর টিভির এমডি মোজাম্মেল হক বাবুসহ ৪ জন আটক হয়েছেন। রবিবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে ময়মনসিংহের ধোবাউড়ায় চোরাই পথে ভারত পাড়ি দেওয়ার সময় জনতার হাতে তারা আটক হন।
তাদের সাথে আটক অন্যরা হলেন, একাত্তর টিভির সিনিয়র রিপোর্টার জেমসন মাহবুব ও চালক সেলিম।
এসময় তাদের ব্যবহৃত একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো -গ ১৯- ৪৯৮৪) জব্দ করা হয়।
আজ সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল পৌনে ১১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তারা ধোবাউড়া থানা পুলিশ হেফাজতে রয়েছেন।