• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম
বিশ্ববিখ্যাত ক্বওমী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলূম দেওবন্দের বিস্ময়কর ব্যবস্থাপনা এমপিকে হেনস্থার অভিযোগসহ হামলা ও মিথ্যা বক্তব্যের প্রতিবাদে তারাকান্দায় বিক্ষোভ মিছিল ফুলপুরে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাদরাসা) নির্বাচিত হলেন অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান নেত্রকোনায় বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীলদের সভা হালুয়াঘাটে নতুন ইউএনওকে বিভিন্ন মহলের শুভেচ্ছা ও অভিনন্দন তার একজন কর্মী মুরগী জবাই করে রক্ত নিজের গায়ে লাগিয়ে ফেইসবুকে ছেড়েছে — মোতাহার সরকারি নিয়মনীতি মেনে চলার ক্ষেত্রে সে যেন বাধা হয়ে না দাঁড়ায় — এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ তারাকান্দায় পহেলা বৈশাখে এমপি হেনস্থার অভিযোগসহ গুরুতর আহত ২ পহেলা বৈশাখ হোক গুনাহ থেকে ফিরে আল্লাহর পথে নতুনভাবে চলার অঙ্গীকার যাকাত সংগ্রহে সারাদেশে ফুলপুর চতুর্থ

বন্যার্তদের জন্য ফুলপুর তারাকান্দা বিএনপির পক্ষ থেকে কেন্দ্রীয় বিএনপির তহবিলে ২ লাখ টাকা জমা

Reporter Name / ১০৭ Time View
Update : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪

মো. আব্দুল মান্নান :

ফেনী ও নোয়াখালীর বন্যার্তদের জন্য ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি ও এর  অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে কেন্দ্রীয় বিএনপির তহবিলে জমা দেওয়ার জন্য অর্থ সংগ্রহ করা হচ্ছে। ফুলপুর উপজেলা বিএনপি, পৌর বিএনপি, উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, তাঁতীদল ও ওলামা দলের পক্ষ থেকে ২ লাখ টাকা জমা করা হয়। আজ মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদারের নেতৃত্বে ত্রাণের এসব টাকা কেন্দ্রীয় বিএনপির তহবিলে জমা করা হয়। এ সময় বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরিফুল আলম, ফুলপুর পৌর বিএনপির সাবেক সভাপতি সাবেক মেয়র আমিনুল হক, উত্তর জেলা  স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইফুল ইসলাম কামাল, বিএনপি নেতা মাহবুবুর রহমান মোস্তফা, খামারবাড়ির হাবিবুর রহমান, আবু রায়হান, আমিনুল ইসলাম লিটন, আবু হানিফ মুন্সি, পৌর কাউন্সিলর মোশারফ হোসেন, ময়ছর উদ্দিন মাস্টার, উপজেলা তাঁতীদলের সভাপতি রফিকুল ইসলাম ফকির, যুবদল নেতা শাহজাহান সিরাজ, এনামুল হক শাহিন, আব্দুল করিম, আবু বাক্কার সিদ্দিক, উপজেলা ছাত্রদল সভাপতি একেএম সুজাউদ্দিন সুজা প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা