• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম
প্রত্যেকটা দায়িত্বশীল ব্যক্তি যদি দায়িত্ব পালন করেন তাহলে সমস্যা থাকার কথা না — এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ ময়মনসিংহ-২ আসনে ভোট কারচুপির অভিযোগ : যা বললেন এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ যদি কেউ রোজার মাসেও ধান্ধা করতে চায়, জানাবেন আমরা তা বন্ধ করব — এমপি মুহাম্মাদুল্লাহ সমাজ কিন্তু পরিবর্তন হচ্ছে, আপনারা আপনাদের মেয়ে সন্তানদেরকে পড়াশোনা করাবেন — ফুলপুর ইউএনও ফুলপুরের মানুষ যদি আমাকে ভালোবাসে তাহলে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করবো– রিফাত যুবকদের স্বাবলম্বী করতে কারিগরি ইনস্টিটিউট গড়ে তোলা হবে — এমপি মুহাম্মাদুল্লাহ ফুলপুর ক্বাসিমুল উলূম মাদরাসার ছাত্র শরীফুল ইসলাম তানযীম বোর্ডে প্রথম আধা কিলোমিটার রাস্তা পাকা করলে দূরত্ব কমবে দুই কিলোমিটার, বাড়বে অন্যান্য সুবিধাও একবার হেরেছেন বেশি করলে বার বার হারবেন — এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ ফুলপুরে সুজুকি মার্ট -এর উদ্যোগে ইফতার মাহফিল

আপনাদের লেখনী যাতে রাষ্ট্রের পক্ষে থাকে — ফুলপুর উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান

Reporter Name / ১২২ Time View
Update : শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪

মোঃ আব্দুল মান্নান :

ময়মনসিংহের ফুলপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান বলেছেন, ‘ফুলপুরডা আমাদের সবারই। যেডাই অইছে হারা গেছে। পাস্ট ইজ পাস্ট। এখন আপনাদের লেখনী, মন্তব্য, আপনাদের স্ট্যাটাস সবকিছু মিলে যেন তা রাষ্ট্রের পক্ষে থাকে।’
শুক্রবার (২৬ জুলাই) বিকাল ৪টায় শেরপুর রোড মোড়ে উনার বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গত ১৯ জুলাই থেকে প্রায় সপ্তাহব্যাপী যে তাণ্ডব চালানো হয়েছে সে বিষয়ে তিনি এ কথা বলেন। ওই ঘটনায় উপজেলা চেয়ারম্যান নিজেও একজন ভিকটিম। উনার বাসভবন ভাঙচুর, উনার শ্বশুরের বাসা (ফুলপুর চক্ষু হাসপাতাল) ভাঙচুর, উপজেলা আওয়ামী লীগ কার্যালয় ও উপজেলা ছাত্রলীগ কার্যালয়, পুলিশ বক্স, পূবালী ও ব্র্যাক ব্যাংকসহ  বিভিন্ন স্থাপনা ভাঙচুর করা হয়।
এ বিষয়ে তিনি আরও বলেন, ‘মানুষের জানমালের আর যেন ক্ষতি না হয়। কেউ যাতে উত্তেজিত না হয় সেভাবে লেখবেন। এটা আমার অনুরোধ।’ এসময় সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে ভাষা সৈনিক এম শামসুল হকের রেফারেন্স টেনে উপজেলা চেয়ারম্যান বলেন, আমি শুধু আওয়ামী লীগের নয় বরং সবারই চেয়ারম্যান। কাজেই যে কেহ যে কোন কাজ নিয়ে আমার কাছে আসবেন। সাধ্যানুযায়ী চেষ্টা করবো উপকার করার জন্য। এর আগে ময়মনসিংহ-২ আসনের টানা তিন বারের এমপি সাবেক প্রতিমন্ত্রী গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শরীফ আহমেদ মোবাইলে সাংবাদিকদের সাথে সংক্ষিপ্ত মতবিনিময় করেন। এসময় এক প্রশ্নের উত্তরে তিনি সকল সাংবাদিকদের নিয়ে স্পেশালি মতবিনিময় করবেন বলে জানান।
এসময় আরও বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক নুরুল আমিন, নাজিম উদ্দিন, এটিএম রবিউল করিম, রফিকুল ইসলাম, মোঃ আব্দুল মান্নান প্রমুখ। এসময় প্রায় ৩৫ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা