• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
তার একজন কর্মী মুরগী জবাই করে রক্ত নিজের গায়ে লাগিয়ে ফেইসবুকে ছেড়েছে — মোতাহার সরকারি নিয়মনীতি মেনে চলার ক্ষেত্রে সে যেন বাধা হয়ে না দাঁড়ায় — এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ তারাকান্দায় পহেলা বৈশাখে এমপি হেনস্থার অভিযোগসহ গুরুতর আহত ২ পহেলা বৈশাখ হোক গুনাহ থেকে ফিরে আল্লাহর পথে নতুনভাবে চলার অঙ্গীকার যাকাত সংগ্রহে সারাদেশে ফুলপুর চতুর্থ নান্দাইলে এতিম শিশুদের পাশে দাঁড়ালেন বিশ্বসেরা গবেষক বিজ্ঞানী ড. ছাইদুর রহমান স্যার গণভোটের রায় কার্যকরের দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ফুলপুরে গরিবদের মাঝে জেলা প্রশাসকের ছাগল খাসি বিতরণ ফুলপুরে চানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতা করার জন্য ধন্যবাদ — ড. মাহমুদ বিন সাঈদ

ফুলপুরে অনার্স স্টুডেন্টদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

Reporter Name / ৮৬ Time View
Update : শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬

মোঃ আব্দুল মান্নান:
ময়মনসিংহের ফুলপুর ‘ফুলপুর অনার্স স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’-এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফুলপুর মহিলা ডিগ্রি কলেজ সংলগ্ন সানাই কমিউনিটি সেন্টারে ওই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা সরকারি কলেজের রসায়ন বিভাগের প্রধান অধ্যাপক মোহাম্মদ আকবার আলী আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও প্রতিষ্ঠাকালীন সভাপতি আজাদ মো. ইয়াকুব আলী ও উপদেষ্টা সুজাউদ্দৌলা সুজা।
এসময় ফুলপুর সরকারি কলেজ, ফুলপুর মহিলা ডিগ্রি কলেজ, ফুলপুর আইডিয়াল কলেজ, ফুলপুর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও সাংবাদিকবৃন্দসহ আরও উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি এসএম জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক রাকিবুল হাসান, ফুলপুর কাজিয়াকান্দা কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা জয়নুল আবেদীন, এসোসিয়েশনের উপদেষ্টা
আজিজুর রহমান, ড. মুহাম্মদ আশিক বিল্লাহ, মোহাম্মদ হজরত আলী, সাইফুল ইসলাম শেখ, আমিনুল ইসলাম, আশিকুর রহমান, ফারুক আহমেদ, শামীম আজাদ পরাগ, রবিন ফেরদৌস তালুকদার, সংগঠনের সাবেক সভাপতি আফজাল হোসেন, ওবায়দুল হক, তরিকুল ইসলাম, শিপন মিয়া, রেফাজ উদ্দিন খান, বতর্মান কমিটির সহসভাপতি গোলাম মোহাম্মদ নিশাত, সাংগঠনিক সম্পাদক এসএম কাউসার প্রমুখ।
মুনাজাত পরিচালনা করেন ফুলপুর কাজিয়াকান্দা কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুফতী জয়নুল আবেদীন দামাত বারাকাতুহুম। অনুষ্ঠানে কয়েকজন উপদেষ্টার সদ‍্য প্রয়াত পিতামাতা ও সকলের মা বাবা আত্মীয় স্বজনের জন্য দোয়া করা হয়।
প্রধান অতিথি আকবর আলী আহসান বলেন, খাওয়াটা মুখ‍্য নয়, আমরা সবাই যে এক সাথে হয়ে আল্লাহ্ পাকের রহমতে ইফতার করতে পেরেছি সেটাই মুখ‍্য। এসময় ইফতার মাহফিলে অংশগ্রহণকারী সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এসোসিয়েশনের পক্ষ থেকে তিনি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা