• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম
তার একজন কর্মী মুরগী জবাই করে রক্ত নিজের গায়ে লাগিয়ে ফেইসবুকে ছেড়েছে — মোতাহার সরকারি নিয়মনীতি মেনে চলার ক্ষেত্রে সে যেন বাধা হয়ে না দাঁড়ায় — এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ তারাকান্দায় পহেলা বৈশাখে এমপি হেনস্থার অভিযোগসহ গুরুতর আহত ২ পহেলা বৈশাখ হোক গুনাহ থেকে ফিরে আল্লাহর পথে নতুনভাবে চলার অঙ্গীকার যাকাত সংগ্রহে সারাদেশে ফুলপুর চতুর্থ নান্দাইলে এতিম শিশুদের পাশে দাঁড়ালেন বিশ্বসেরা গবেষক বিজ্ঞানী ড. ছাইদুর রহমান স্যার গণভোটের রায় কার্যকরের দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ফুলপুরে গরিবদের মাঝে জেলা প্রশাসকের ছাগল খাসি বিতরণ ফুলপুরে চানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতা করার জন্য ধন্যবাদ — ড. মাহমুদ বিন সাঈদ

প্রত্যেকটা দায়িত্বশীল ব্যক্তি যদি দায়িত্ব পালন করেন তাহলে সমস্যা থাকার কথা না — এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ

Reporter Name / ৯২ Time View
Update : শনিবার, ১৪ মার্চ, ২০২৬

মোঃ আব্দুল মান্নান :
ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ বলেছেন, প্রত্যেকটা দায়িত্বশীল ব্যক্তি যদি দায়িত্ব পালন করেন তাহলে সমস্যা থাকার কথা না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ পরবর্তী সময়ে ময়মনসিংহ জেলা প্রশাসকের সভাকক্ষে জেলা প্রশাসনের আয়োজনে প্রথম আইন-শৃঙ্খলা কমিটির সভায় ৯ মার্চ তিনি একথা বলেন।
এমপি মুহাম্মাদুল্লাহ বলেন, আরবীতে একটি প্রবাদ আছে- وضع الشيىء فى غير محله ظلم- প্রত্যকটা জিনিস রাখার একটা জায়গা আছে, ক্ষেত্র আছে; বিপরীত জায়গায় যদি রাখা হয় ওইটা হবে জুলুম। আমরা যারা দায়িত্বপূর্ণ গুরুত্বপূর্ণ পদে আছি বা দায়িত্ববান আছি, আমরা আসলে আমাদের জায়গা থেকে আমরা দায়িত্ব পালন করি না। কোন অভিযোগ আসলেও দায়সারা ভাব নিয়ে আমরা সরে যাই। যদি এখানে প্রত্যেকটা দায়িত্বশীল ব্যক্তি দায়িত্ব পালন করেন তাহলে কোথাও কোন সমস্যা থাকার কথা না। যেটা আমার না সেটা আমি ধরার চেষ্টা করি; যেটা আমার সেটা থেকে আমি বাঁচার জন্য চেষ্টা করি। বুঝতে হবে- আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে কিছু জিম্মাদারি দিয়েছেন। জিম্মাদারি যদি আমরা পালন না করি, দুনিয়া ও আখেরাতে এর জন্য আমাদেরকে জওয়াবদিহি করতে হবে।

তিনি বলেন, আইন-শৃঙ্খলা মিটিংয়ে আজ আমি প্রথম উপস্থিত হলাম। সকলের কাছে একটাই দাবি করবো- যে সকল সমস্যা আমাদের ময়মনসিংহে আছে, প্রায় ১১টা থানায় এই একই সমস্যা আছে। যানজটের সমস্যা যেমন ময়মনসিংহে আছে, আমাদের ফুলপুর তারাকান্দায়ও আছে। অন্যান্য জায়গায়ও আছে। মাদকের সমস্যা যেমন ময়মনসিংহে আছে, আমাদের ফুলপুর তারাকান্দায়ও আছে। অন্যান্য জায়গায়ও আছে। প্রত্যেকটা সমস্যাই প্রত্যেকটা জায়গায় আছে। আমরা যদি সবাই মিলে একটা উদ্যোগ নিয়ে একটা রাস্তায় হাঁটি তাহলে এগুলো সমাধান করা সম্ভব। মাদক থেকে শুরু করে সবগুলো সমস্যা সমাধান করা সম্ভব। এজন্য দায়িত্ববানদের দায়িত্ব পালন করতে হবে। এসময় তার পাশে বসা ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদারের প্রতি ইশারা করে বলেন, আমার ভাই মোতাহার হোসেন তালুকদার বলেছেন যে, মাত্র এক সপ্তাহ সময় লাগবে। আমিও এটাই মনে করি। মাত্র এক সপ্তাহ সময় লাগবে। দায়িত্ব এড়িয়ে যাওয়া যাবে না। দায়িত্ববানদের দায়িত্ব পালন করতে হবে। আজ থেকে আগামী এক কি করলাম- এটা যদি জওয়াবদিহিতার মধ্যে নিয়ে আসি তাহলে ভালো হবে।
এরপর তিনি বলেন, একটা কথা না বলে পারছি না- আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা যেখানে আছেন উনাদেরকে অনেক সময় কিছু বলা হলেও উনারা ‘করতেছি স্যার, করবো’ এর মধ্যেই সীমাবদ্ধ থাকেন। কাঙ্ক্ষিত পরিমাণ কাজ করা হয় না। আপনারা যারা আছেন আপনারা যদি দায়িত্ব পুরাপুরি পালন করেন এবং দায়িত্ববান যারা আছেন তাদের সাথে সমন্বয় করেন তাহলে অনেক কাজ হবে। আমরা সহযোগিতা করবো। তাহলে আইন শৃঙ্খলা সবই ঠিক হবে, ইনশাআল্লাহ।
এসময় সভায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, এমপি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম. ইকবাল হোসেইন, এমপি, ময়মনসিংহ-১ আসনের এমপি সালমান ওমর রুবেল, ময়মনসিংহ- ৪ আসনের এমপি আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ- ৫ আসনের এমপি মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ- ৬ আসনের এমপি মোঃ কামরুল হাসান ও ময়মনসিংহ- ১০ আসনের এমপি মোহাম্মদ আক্তারুজ্জামান উপস্থিত ছিলেন।
এছাড়া জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, পুলিশ সুপার, বিভিন্ন দপ্তর প্রধান, আইন-শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ, উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ (সকল), স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনীতিবিদ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা প্রশাসক সাইফুর রহমান।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা