• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
তার একজন কর্মী মুরগী জবাই করে রক্ত নিজের গায়ে লাগিয়ে ফেইসবুকে ছেড়েছে — মোতাহার সরকারি নিয়মনীতি মেনে চলার ক্ষেত্রে সে যেন বাধা হয়ে না দাঁড়ায় — এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ তারাকান্দায় পহেলা বৈশাখে এমপি হেনস্থার অভিযোগসহ গুরুতর আহত ২ পহেলা বৈশাখ হোক গুনাহ থেকে ফিরে আল্লাহর পথে নতুনভাবে চলার অঙ্গীকার যাকাত সংগ্রহে সারাদেশে ফুলপুর চতুর্থ নান্দাইলে এতিম শিশুদের পাশে দাঁড়ালেন বিশ্বসেরা গবেষক বিজ্ঞানী ড. ছাইদুর রহমান স্যার গণভোটের রায় কার্যকরের দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ফুলপুরে গরিবদের মাঝে জেলা প্রশাসকের ছাগল খাসি বিতরণ ফুলপুরে চানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতা করার জন্য ধন্যবাদ — ড. মাহমুদ বিন সাঈদ

রমজানকে সামনে রেখে ফুলপুরে বাজার মনিটরিং, ৩ মামলায় জরিমানা ৪ হাজার

Reporter Name / ৭৩ Time View
Update : বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬

মোঃ আব্দুল মান্নান :
পবিত্র রমজানকে সামনে রেখে ময়মনসিংহের ফুলপুরে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এসময় ৩ মামলায় ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক শফিকুল ইসলামের নেতৃত্বে এক অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে চিনি, তেল, ডাল, ছোলা ও মসলাসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য যাচাই করা হয়। এসময় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শনের বিষয়টি নিশ্চিত করা হয়। মূল্য তালিকা অনুযায়ী পণ্য বিক্রি না করা ও তালিকা প্রদর্শন না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩টি মামলায় মোট ৪ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, রমজান মাসজুড়ে এ ধরনের বাজার মনিটরিং অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।
এসময় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলামের সাথে ফুলপুর থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা