• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
তার একজন কর্মী মুরগী জবাই করে রক্ত নিজের গায়ে লাগিয়ে ফেইসবুকে ছেড়েছে — মোতাহার সরকারি নিয়মনীতি মেনে চলার ক্ষেত্রে সে যেন বাধা হয়ে না দাঁড়ায় — এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ তারাকান্দায় পহেলা বৈশাখে এমপি হেনস্থার অভিযোগসহ গুরুতর আহত ২ পহেলা বৈশাখ হোক গুনাহ থেকে ফিরে আল্লাহর পথে নতুনভাবে চলার অঙ্গীকার যাকাত সংগ্রহে সারাদেশে ফুলপুর চতুর্থ নান্দাইলে এতিম শিশুদের পাশে দাঁড়ালেন বিশ্বসেরা গবেষক বিজ্ঞানী ড. ছাইদুর রহমান স্যার গণভোটের রায় কার্যকরের দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ফুলপুরে গরিবদের মাঝে জেলা প্রশাসকের ছাগল খাসি বিতরণ ফুলপুরে চানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতা করার জন্য ধন্যবাদ — ড. মাহমুদ বিন সাঈদ

আধা কিলোমিটার রাস্তা পাকা করলে দূরত্ব কমবে দুই কিলোমিটার, বাড়বে অন্যান্য সুবিধাও

Reporter Name / ৪৩ Time View
Update : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

মোঃ আব্দুল মান্নান :
ময়মনসিংহের হালুয়াঘাটে মাত্র আধা কিলোমিটার রাস্তা পাকা করলে দূরত্ব কমবে দুই কিলোমিটার। জনপ্রতি ৫ টাকা ভাড়া কমাসহ বাড়বে নানা সুবিধাও।
এটা উপজেলার ইটাখোলা থেকে আলিশা বাজার যাওয়ার পথে একটি রাস্তা। ইটাখোলা থেকে আনুমানিক সোয়া দুই কিলোমিটার পর মরহুম হাছেন আলী বাবু ডিলারের বাড়ি সংলগ্ন রূপচান ও হানিফের দোকান থেকে দক্ষিণ দিকে কিসমত নড়াইল খন্দকার বাড়ির দিকে যে কাঁচা রাস্তাটি গিয়ে পূর্ব ধারা ঈমান আলীর বাড়ি সংলগ্ন পাকা রাস্তার সাথে যুক্ত হয়েছে, এটি সেই রাস্তা।

এই আধা কিলোমিটার কাঁচা রাস্তা পাকাকরণের দাবি এলাকাবাসীর বহুদিনের।
এটুকু রাস্তা পাকা করলে পূর্ব নড়াইল, কান্দাপাড়া, থল এলাকার মানুষ, কুমুরিয়া, বস্তিপাড়া, খরমা, বাঘমার, আলিশা বাজার, বটগাছিয়াকান্দা ও রহেলা আতুয়াজঙ্গলসহ প্রায় ১৫ গ্রামের মানুষ উপকৃত হবে।
তাদের ২ কিলোমিটার পথ কমবে। ধারা বাজার থেকে ইটাখোলা দিয়ে ঘুরে আসতে হবে না। পূর্ব ধারা দিয়ে সোজা পূর্ব নড়াইল রাস্তায় চলে আসবে। এতে জনপ্রতি ভাড়া কমবে ৫ টাকা আর সময় তো বাঁচবেই। এছাড়া ঢাকা-হালুয়াঘাট আঞ্চলিক মহাসড়ক দিয়ে ধারা বাজার থেকে ইটাখোলা যাতায়াতের ঝুঁকিও অটোরিকশাওয়ালাদের কমবে। এ রাস্তাটি পাকা করণের দাবি এলাকাবাসীর দীর্ঘদিনের।
এ বিষয়ে জানতে চাইলে হালুয়াঘাট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আশীষ কর্মকার বলেছেন, রাস্তাটি আমরা পরিদর্শন করে দেখবো কি করা যায়। পাশাপাশি তিনি এ প্রতিবেদককে আশ্বস্ত করে বলেন যে, আশা করি হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা