অনলাইন ডেস্ক :
এবার জিলহজ্জ মাসের প্রথম ১০ দিন হবে ৮ জুন থেকে ১৭ জুন পর্যন্ত। এই সময়টাতে বেশি বেশি নফল আমল করা, একটা মুহুর্তও অবহেলা না করা। যার যা চাওয়ার আছে তা চেয়ে নেওয়া।
* জিলহজ্জ মাসের প্রথম ১০ দিনের আমল হলো :
১. অধিক পরিমাণে তাকবির পড়া।
২. ৯ দিন রোজা রাখা। (না পারলে অন্তত শেষের ২ দিন রাখা)।
৩. আওয়াল ওয়াক্তে ৫ ওয়াক্ত নামাজ আদায় করা।
৪. প্রতিদিন কমপক্ষে ২ রাকাআত তাহাজ্জুদ পড়া।
৫. ইশরাক, চাশত, সালাতুদ দুহার নামাজ আদায় করা।
৬. সামর্থ্য অনুযায়ী গোপনে দান সাদাকা করা।
৭. যথাসম্ভব নফল নামাজ পড়া।
৮. কমপক্ষে ১ পারা কুরআন তেলাওয়াত করা।
৯. অনবরত জিকির ইস্তেগফার, তাসবীহ ,তাহলীল পড়া।
১০. দুরুদ শরীফ পড়া।
১১. অধিক পরিমাণে তওবা করা।
১২. অধিক পরিমাণে জিকির করা (সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ্,লা ইলাহা ইল্লালাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লহ, আল্লাহুম্মাগফিরলি, সুবহানাল্লাহি ওয়াবিহামদিহি সুবেহানাল্লাহিল আজিম)।
১৩. সুরা বাকারার শেষ ২ আয়াত পাঠ করা রাতে ঘুমানোর আগে।
১৪. সুন্নাহ অনুযায়ী সব কাজ করা।
আল্লাহ তায়ালা আমাদেরকে এসব আমল করার তাওফীক দান করুক।