• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম
জমির সীমানা খুঁটি উপড়ে ফেলার অভিযোগে মারামারি, রাস্তা কর্তন, চাপা উত্তেজনা তারাকান্দায় বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি থানায় অভিযোগ ফুলপুর কাজিয়াকান্দা কামিল মাদরাসায় অভিভাবক সদস্য নির্বাচন অনুষ্ঠিত তারাকান্দায় ১৪৪ ধারা জারি বিশ্ববিখ্যাত ক্বওমী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলূম দেওবন্দের বিস্ময়কর ব্যবস্থাপনা এমপিকে হেনস্থার অভিযোগসহ হামলা ও মিথ্যা বক্তব্যের প্রতিবাদে তারাকান্দায় বিক্ষোভ মিছিল ফুলপুরে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাদরাসা) নির্বাচিত হলেন অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান নেত্রকোনায় বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীলদের সভা হালুয়াঘাটে নতুন ইউএনওকে বিভিন্ন মহলের শুভেচ্ছা ও অভিনন্দন তার একজন কর্মী মুরগী জবাই করে রক্ত নিজের গায়ে লাগিয়ে ফেইসবুকে ছেড়েছে — মোতাহার

ফুলপুরে মডেল স্কুলের সামনে ময়লা জলাবদ্ধতা : ইউএনও ও মেয়রের দৃষ্টি আকর্ষণ

Reporter Name / ১৬৮ Time View
Update : শনিবার, ১ জুন, ২০২৪

মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুর পৌরসভায় আমুয়াকান্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে প্রায় সারা বছর ময়লা আবর্জনার স্তূপ জমে থাকে। সামান্য বৃষ্টি হলে এসব ময়লা পানিতে মিশে ঢুকে পড়ে স্কুল আঙিনায়। পুরা স্কুল আঙিনায় তখন এক বিশ্রী পরিবেশ বিরাজ করে। যা শিশু শিক্ষার্থীদের  জন্য মারাত্মক ক্ষতিকর।
সরেজমিন গিয়ে দেখা যায়, স্কুল গেটের সামনে ময়লার স্তূপ, পঁচা পানি ও কাদা। দুর্গন্ধময় পরিবেশ বিরাজ করছে। এসব ময়লা আবর্জনা ও পঁচা পানি মাড়িয়েই যাতায়াত করতে হয়  শিক্ষার্থীদের। এতে চুলকানিসহ নানাবিধ রোগ জীবাণু ছড়াতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞ ডাক্তাররা।
এ ব্যাপারে জানতে চাইলে আমুয়াকান্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শামীমা রায়হান বলেন, বিষয়টি নিয়ে আমরা বিব্রত। আমুয়াকান্দা বাজার কমিটিকে জানানো হয়েছে। এরপরও রাতে গোপনে লোকজন এখানে তাদের ময়লা এনে ফেলে রেখে চলে যায়। বার বার নিষেধ করার পরও মানছে না। প্রতিষ্ঠানের পরিবেশ রক্ষার্থে আমরা কিন্তু মাঝে মাঝে এগুলো পরিষ্কার করাই। এর আগে পরিবেশ আরও বেশি খারাপ ছিল। আমি এখানে নতুন যোগদান করেছি। এখানে ড্রেন না থাকায় এবং স্কুল এলাকা একটু নিচু থাকায় বাজারসহ আশপাশের সব পানি এখানে এসে নামতো। এখন এসব জায়গা কিছুটা উন্নয়ন করা হয়েছে। স্কুল আঙিনার পরিবেশ উন্নত রাখার ব্যাপারে আমরা চেষ্টা করে যাচ্ছি। এরপরও একটা অসচেতন মহল এখানে বার বার তাদের ময়লা এনে ফেলে। এতে পরিবেশ ঠিক রাখা কষ্ট হচ্ছে। বিষয়টি তিনি উপজেলা নির্বাহী অফিসার এ. বি. এম. আরিফুল ইসলাম ও পৌর মেয়র মিঃ শশধর সেনসহ  উর্ধতন কর্তৃপক্ষের নজরে নেবেন বলে জানান।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা