• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম
তারাকান্দায় পহেলা বৈশাখে এমপি হেনস্থার অভিযোগসহ গুরুতর আহত ২ পহেলা বৈশাখ হোক গুনাহ থেকে ফিরে আল্লাহর পথে নতুনভাবে চলার অঙ্গীকার যাকাত সংগ্রহে সারাদেশে ফুলপুর চতুর্থ নান্দাইলে এতিম শিশুদের পাশে দাঁড়ালেন বিশ্বসেরা গবেষক বিজ্ঞানী ড. ছাইদুর রহমান স্যার গণভোটের রায় কার্যকরের দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ফুলপুরে গরিবদের মাঝে জেলা প্রশাসকের ছাগল খাসি বিতরণ ফুলপুরে চানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতা করার জন্য ধন্যবাদ — ড. মাহমুদ বিন সাঈদ ফুলপুর পৌরসভাকে ইভটিজিং ও অপরাধমুক্ত রাখতে সিসি ক্যামেরা উদ্বোধন চলে গেলেন কিংবদন্তি প্রবীণ আলেম আল্লামা আহমাদ হুসাইন

ভাষা সৈনিক এম শামসুল হকের ১৯তম মৃত্যুবার্ষিকী ২৭ মে

Reporter Name / ১৬৭ Time View
Update : রবিবার, ২৬ মে, ২০২৪

মো. আব্দুল মান্নান :
ব্রিটিশ বিরোধী আন্দোলনের অগ্রনায়ক মরণোত্তর একুশে পদকপ্রাপ্ত, সাবেক পাঁচ বারের নির্বাচিত এমপি, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক, ডিজিটাল ফুলপুর-তারাকান্দার রূপকার, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক প্রতিমন্ত্রী, ময়মনসিংহ-২ আসনের টানা তিনবারের নির্বাচিত এমপি জননেতা শরীফ আহমেদের গর্বিত পিতা ভাষা সৈনিক বীর মুক্তিযোদ্ধা মরহুম এম শামসুল হকের ১৯তম মৃত্যুবার্ষিকী  ২৭ মে। গত ১৯ বছর আগে এই দিনে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন। জানা যায়, মরহুম এম শামসুল হক ছিলেন ময়মনসিংহের একজন সূর্য সন্তান। ফুলপুর ও তারাকান্দাবাসীর গর্ব ও প্রেরণার উৎস।
তিনি ছিলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক সহচর। ১৯৪৬ সনে ব্রিটিশ বিরোধী আন্দোলনের অংশ হিসেবে তিনি  ময়মনসিংহ শহরে মিছিল করেছেন। মিছিলশেষে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও কর্মসূচি পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন শামসুল হক।
পরবর্তীতে ৫২’র ভাষা আন্দোলনের অংশ হিসেবে ময়মনসিংহ শহরে বিশাল মিছিল নিয়ে বের হওয়ায় তৎকালীন পাকিস্তান সরকারের হাতে তিনি গ্রেফতার হন ও কারাবরণ করেন। কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন স্কুল, কলেজে মিছিল মিটিং, পথসভা, পোস্টারিং ও লিফলেট বিতরণসহ নানামুখী আন্দোলনে নেতৃত্ব দেন তিনি।
শামসুল হক ৬ দফা আন্দোলন, ভাষা আন্দোলন, ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণসহ তৎকালীন সকল রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন। ১৯৭০ সালে তৎকালীন পূর্ব পাকিস্তান প্রাদেশিক নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রাদেশিক পরিষদ সদস্য নির্বাচিত হন।
১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তৎকালীন ময়মনসিংহ-১৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
এরপর ১৯৮৬ সালের তৃতীয়, ১৯৯১ সালের পঞ্চম ও ১৯৯৬ সালের ১২ জুন অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ময়মনসিংহ-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন শামসুল হক। আসলে তিনি শুধু ফুলপুর-তারাকান্দার নয় বরং বৃহত্তর ময়মনসিংহের একজন কিংবদন্তি নেতা ও গর্বের ধন ছিলেন। তার ১৯তম মৃত্যুবার্ষিকী উদযাপন উপলক্ষে ফুলপুর উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে নানা  কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে সকাল ৮টায় দলীয় কার্যালয়ে মরহুমের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হবে। বাদ যুহর  আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। বিকাল ৩টায় ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের উদ্যোগে শিল্পকলা একাডেমীতে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ফুলপুর থেকে প্রায় ১ হাজার নেতাকর্মী নিয়ে ওই কর্মসূচিতে অংশ গ্রহণ করবেন বলে জানিয়েছেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব। মরহুম এম শামসুল হকের রূহের মাগফিরাত উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব ও মরহুমের পরিবারের পক্ষ থেকে সকল মসজিদের ইমাম ও মাদরাসার পরিচালকদের নিকট দোয়া চাওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা