• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
তারাকান্দায় বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি থানায় অভিযোগ ফুলপুর কাজিয়াকান্দা কামিল মাদরাসায় অভিভাবক সদস্য নির্বাচন অনুষ্ঠিত তারাকান্দায় ১৪৪ ধারা জারি বিশ্ববিখ্যাত ক্বওমী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলূম দেওবন্দের বিস্ময়কর ব্যবস্থাপনা এমপিকে হেনস্থার অভিযোগসহ হামলা ও মিথ্যা বক্তব্যের প্রতিবাদে তারাকান্দায় বিক্ষোভ মিছিল ফুলপুরে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাদরাসা) নির্বাচিত হলেন অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান নেত্রকোনায় বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীলদের সভা হালুয়াঘাটে নতুন ইউএনওকে বিভিন্ন মহলের শুভেচ্ছা ও অভিনন্দন তার একজন কর্মী মুরগী জবাই করে রক্ত নিজের গায়ে লাগিয়ে ফেইসবুকে ছেড়েছে — মোতাহার সরকারি নিয়মনীতি মেনে চলার ক্ষেত্রে সে যেন বাধা হয়ে না দাঁড়ায় — এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ

ফুলপুর পৌরসভার একটি রাস্তায় টয়লেটের পানি গড়াচ্ছে, ভোগান্তি

Reporter Name / ১৬৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪

মো. আব্দুল মান্নান :

ময়মনসিংহের ফুলপুরে পৌরসভার একটি রাস্তায় টয়লেটের পানি গড়াচ্ছে। এতে ভোগান্তি শুরু হয়েছে। জামিয়াতুল হুমাইরা (রা.) লিল বানাত মাদরাসা থেকে সামান্য উত্তর দিকে গিয়ে ডান পাশের কোণা দিয়ে যে রাস্তাটি স্বপন পুলিশের বাসার দিকে গেছে ওই রাস্তাটিতে প্রতিনিয়ত টয়লেটের দুর্গন্ধযুক্ত পানি গড়াচ্ছে।  রোডের পাশে টয়লেটের চাক ব্যবহার করায় ওই চাকের ফাঁক দিয়ে পানি মানুষ চলাচলের রাস্তায় ছড়িয়ে পড়ছে। এদিক দিয়ে স্কুল কলেজের শিক্ষার্থীদের যাতায়াতের পাশাপাশি জামিয়াতুল হুমাইরা (রা.) লিল বানাতের ছাত্রীরা চলাচল করে থাকেন। ওই মহল্লায় পুলিশ বিজিবিসহ বেশ কয়েকজন স্কুল টিচার বাসা করেছেন। প্রতিনিয়ত তাদেরকে এ দুর্ভোগের শিকার হতে হয়। বিশেষ করে এ পঁচা পানি অবুঝ শিশুর পায়ে লেগে ও বিভিন্ন যানবাহনের চাকার সাথে মিশে দুর্গন্ধ ছড়াচ্ছে ও পরিবেশ দূষিত হচ্ছে।
আজ বৃহস্পতিবার (২৩ মে) সকালে পৌরসভার ৫নং ওয়ার্ডে  সরেজমিন গিয়ে দেখা যায়, নামবিহীন ওই রোডে টয়লেটের পানি গড়িয়ে যাচ্ছে। এতে ভোগান্তির শিকার হচ্ছেন ওই এলাকার নাগরিকসহ পথচারীরা। বর্ষাকাল এলে বা একটু বৃষ্টি হলে তাদের এ  সমস্যা প্রকট আকার ধারণ করে। তাদেরকে আরও দুঃসহ ভোগান্তির শিকার হতে হয়। তখন বৃষ্টির পানির সাথে টয়লেটের এসব পয়জনাস পানি মিশে একাকার হয়ে যায় এবং পায়ে পায়ে পুরা এলাকায় সবার ঘরে ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে জানতে চাইলে ফুলপুর পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর সোয়েব খান ওরফে সুফি খান বলেন, বিষয়টি আমার জানা নেই। কেবল জানলাম। আমি ঘটনাস্থলে গিয়ে খুব দ্রুত এ ব্যাপারে ব্যবস্থা নিবো, ইনশাআল্লাহ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা