• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
মুজাদ্দেদে মিল্লাত হযরত কায়েদ সাহেব রহ. এর সংক্ষিপ্ত জীবনী ফুলপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান ময়মনসিংহ সিটি করপোরেশনের উদ্যোগে কুরআন প্রতিযোগিতা ২০২৬ একজন ইউপি চেয়ারম্যানের হাতে যেসব বরাদ্দ সেবা থাকে ইরানের হাইকমিশনারের সাথে বিকেএম -এর আমিরের সৌজন্য সাক্ষাৎ মার্চ মাসের পারফরম্যান্সে ময়মনসিংহ জেলায় শ্রেষ্ঠ এএসপি মোঃ রাকিবুর রহমান ফুলপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা উদ্বোধন ফুলপুরে কংশ নদীতে বৃদ্ধ নিখোঁজ ফুলপুরে জলাবদ্ধতা নিরসনে পৌরসভার ড্রেইন পরিষ্কার কর্মীদের বাধা দেওয়ায় অর্থদণ্ড ফুলপুরে জমি নিয়ে বিরোধের জেরে রাস্তা কর্তন, অভিযোগ, পরিদর্শন

ফুলপুরে ধন্তা দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করে বৃক্ষ রোপণ করলেন ইউএনও

Reporter Name / ৮৭ Time View
Update : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

মো. আব্দুল মান্নান :

ময়মনসিংহের ফুলপুর উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নে অবস্থিত ধন্তা দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন  উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা। এরপর সেখানে তিনি গাছের চারা রোপণ করেন। আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে তিনি এ কর্মসূচি পালন করেন।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান ফারুক, কৃষি সম্প্রসারণ অফিসার কামরুল হাসান কামু, দৈনিক কালের কণ্ঠের ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি মোস্তফা খান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউর রহমান পান্না, সহকারী শিক্ষকবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

ইউএনও বিদ্যালয়ে গিয়ে পৌঁছলে বিদ্যালয়ের শিক্ষক  শিক্ষার্থীরা তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন। এরপর ইউএনও বিদ্যালয়ের শিক্ষা, সাংস্কৃতিক অবস্থা ইত্যাদির খোঁজ খবর নেন। এক পর্যায়ে শিশুদের নৃত্য ও সাংস্কৃতিক চর্চা উপভোগ করেন।

সবশেষে তিনি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মান সম্মত শিক্ষায় উপযোগী করে গড়ে তুলতে শিক্ষকবৃন্দসহ সংশ্লিষ্টদের পরামর্শ দেন ও তাদের সাথে সেলফিতে অংশ নেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা