• সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
বীর মুক্তিযোদ্ধা মুখলেছুর রহমান ছিলেন একজন সৎ দানবীর ও ভালো মনের মানুষ ফুলপুরে দেশীয় অস্ত্র ও মাদকসহ পৃথক অভিযানে আটক ২ ১১ দলীয় ঐক্য জোটের অন্যতম নেতা মামুনুল হকের তারাকান্দা ও ধোবাউড়া সফর সাংবাদিক ইমনের বাবার জানাজা সম্পন্ন : দোয়ার দরখাস্ত ‘একই বুথে দুইজনের বেশি সাংবাদিক প্রবেশ করতে পারবেন না’- ইউএনও, ফুলপুর মাত্র দুই ঘন্টার ব্যবধানে মারা গেলেন ফুলপুরের দুই মুরুব্বি ময়মনসিংহে নির্বাচন ও গণভোট ২০২৬ সংক্রান্ত মতবিনিময় সভা ময়মনসিংহ-২ আসনে কারাগারে আটক পিতার পক্ষে নির্বাচনি প্রচারণায় নেমেছেন কন্যা কাশফী ময়মনসিংহ-২ আসনে হাতপাখার পক্ষে পথসভায় বক্তব্য রাখেন পীর সাহেব চরমোনাই ময়মনসিংহ-২ আসনে ১০ দলীয় ঐক্য জোট প্রার্থী মুফতী মুহাম্মাদুল্লাহর রিকশা প্রতীকের পক্ষে বিশাল মিছিল

ফুলপুরে মহাসড়কে পানি জমে থাকায় ভোগান্তিতে পথচারীরা

Reporter Name / ১১৪ Time View
Update : মঙ্গলবার, ২১ মে, ২০২৪

মো. আব্দুল মান্নান :

ময়মনসিংহের ফুলপুরে দিনকে দিন মহাসড়কে পানি জমে থাকায় ভোগান্তির শিকার হচ্ছেন পথচারীরা। ওই পানির পাশ দিয়ে যাতায়াতের সময় হঠাৎ গাড়ি এসে ময়লা ও কর্দমাক্ত পানি পথচারীদের শরীরে ছিটিয়ে দিয়ে যায়। এতে অফিসগামী বা আত্মীয় বাড়িসহ বিশেষ কাজে যাতায়াতকারীদের বিব্রতকর  অবস্থায় পড়তে হয়।

সরেজমিন গিয়ে দেখা যায়, ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়কে ফুলপুর পৌরসভায় ভাষা সৈনিক এম শামসুল হক চত্বর সংলগ্ন মহসিন মার্কেট ও সৈয়দ মার্কেটের সামনে প্রায় সারা বছরই পানি জমে থাকে। এর সাথে ড্রেন থাকলেও ওখানের পানিটা ড্রেনে গড়িয়ে পড়ার ব্যবস্থা নেই। ফলে ওখানে সবসময় পানি জমে থেকে পঁচে দুর্গন্ধময় পরিবেশের সৃষ্টি হয়। তাছাড়া ওখান দিয়ে ছোট বড় গাড়ি যাতায়াতের সময় পথচারীদের গায়ে ওই পঁচা পানি ছিটিয়ে দিয়ে যায়। এতে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয় পথচারীদের।

একই অবস্থা শেরপুর রোডে পলাশের বিল্ডিং সংলগ্ন ফেরদৌস আমানের অটোরিকশার দোকানের সামনে ও নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান হাবিবের বাসায় ঢোকার সময় বিল্লালের চা স্টলের সামনে। এসব জায়গায় প্রখর রৌদ্রের সময়ও পানি জমে থাকে। ওখানে আরও এসে যোগ হয় পাতালতা ও ময়লা আবর্জনা। এত উন্নত সড়ক নির্মাণের পরও সামান্য ত্রুটি বা অব্যবস্থার  কারণে পরিবেশ দূষিত হওয়া কারো কাম্য নয়।

বিষয়টি দেখার জন্য সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করা হলো।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা