• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম
নদী-নালা খাল জলাধার খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাস-সিএনজি সংঘর্ষ : ঈদে বাড়ি ফেরা হলো না পুলিশ পুত্রের ময়মনসিংহ জেলা পরিষদের নতুন প্রশাসক প্রিন্স, বিভিন্ন মহলের অভিনন্দন আসুন, শবে কদরে বেশি বেশি ইবাদত করি ও মানবকল্যাণে কাজ করি — প্রধানমন্ত্রী “বেগম খালেদা জিয়া রাহ্.-কে যেমন দেখেছি (পর্ব -১) বন্ধ হয়ে পড়ে থাকা পত্রিকা ‘বাংলাদেশ প্রতিদিন’ আজ দেশের সর্বাধিক প্রচারিত জাতীয় দৈনিক চারিত্রিক সার্টিফিকেট ইমামদের নিকট থেকে নেওয়ার আইন দাবি করলেন চরমোনাইর পীর প্রত্যেকটা দায়িত্বশীল ব্যক্তি যদি দায়িত্ব পালন করেন তাহলে সমস্যা থাকার কথা না — এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ ময়মনসিংহ-২ আসনে ভোট কারচুপির অভিযোগ : যা বললেন এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ যদি কেউ রোজার মাসেও ধান্ধা করতে চায়, জানাবেন আমরা তা বন্ধ করব — এমপি মুহাম্মাদুল্লাহ

ফুলপুর হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করার দাবি

Reporter Name / ১১৯ Time View
Update : বুধবার, ১৫ মে, ২০২৪

এটিএম রবিউল করিম রবি :

ময়মনসিংহের ফুলপুর উপজেলা হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করার দাবি প্রকট হয়েছে। দীর্ঘদিন ধরে এ হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করার জন্য দাবি জানিয়ে আসছেন ভুক্তভোগীরা। কারণ প্রতিদিন এখানে একশ’র উপরে রোগী ভর্তি থাকে। আজ বুধবার (১৫ মে) সকাল ১১টার দিকে সরেজমিন গিয়ে দেখা যায়, প্রায় ১২৫ জন রোগী সেখানে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে ৫৪ জন মহিলা, ১১ জন শিশুসহ ২৯ জন ডায়রিয়ার রোগী। আর বাকী ৪২ জন নিউমোনিয়া, পেটব্যথা, দুর্ঘটনাজনিত ও জ্বরসহ নানা রোগে আক্রান্ত হয়ে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন। ফুলপর স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসকগণ তাদেরকে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন।

কারণ, এতে একদিকে চিকিৎসক ও নার্সের অভাব, অন্য দিকে ঔষধের অভাব রয়েছে। তাই রোগীর এ চাপ সামাল দেওয়া যাচ্ছে না। একশত শয্যার হলে রোগীদেরকে কিছুটা হলেও ভাল চিকিৎসা দেওয়া যেত বলে মত প্রকাশ করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হুমায়ুন কবির।

উনার সাথে আলাপ করে জানা যায় যে, ফুলপুর হাসপাতালে মাত্র ৭ জন চিকিৎসক চিকিৎসা দিচ্ছেন। যারা পোস্টিংয়ে  ছিলেন, তাদের মধ্যে ৪জন জন প্রেষণে অন্যত্র আছেন। ১ জন কানাডায়, ১ জন প্রধানমন্ত্রীর কার্যালয়ে, ১ জন জেলখানায় আরেকজন এক জায়গায় কর্মরত আছেন। ২ জন মহিলা চিকিৎসক মাতৃত্বকালীন ছুটিতে আছেন। ২৭ জন ডাক্তারের মধ্যে ১৪ জন কর্মরত আছেন।

ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করা এখন শুধু ফুলপুরবাসীর নয় বরং সময়েরও দাবি। এ ব্যাপারে মাননীয় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী এবং এ সংক্রান্ত স্থায়ী কমিটির বর্তমান সভাপতি শরীফ আহমেদ এমপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা