• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
বিশ্ববিখ্যাত ক্বওমী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলূম দেওবন্দের বিস্ময়কর ব্যবস্থাপনা এমপিকে হেনস্থার অভিযোগসহ হামলা ও মিথ্যা বক্তব্যের প্রতিবাদে তারাকান্দায় বিক্ষোভ মিছিল ফুলপুরে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাদরাসা) নির্বাচিত হলেন অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান নেত্রকোনায় বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীলদের সভা হালুয়াঘাটে নতুন ইউএনওকে বিভিন্ন মহলের শুভেচ্ছা ও অভিনন্দন তার একজন কর্মী মুরগী জবাই করে রক্ত নিজের গায়ে লাগিয়ে ফেইসবুকে ছেড়েছে — মোতাহার সরকারি নিয়মনীতি মেনে চলার ক্ষেত্রে সে যেন বাধা হয়ে না দাঁড়ায় — এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ তারাকান্দায় পহেলা বৈশাখে এমপি হেনস্থার অভিযোগসহ গুরুতর আহত ২ পহেলা বৈশাখ হোক গুনাহ থেকে ফিরে আল্লাহর পথে নতুনভাবে চলার অঙ্গীকার যাকাত সংগ্রহে সারাদেশে ফুলপুর চতুর্থ

ফুলপুরে চলছে শান্তিপূর্ণ ভোট গ্রহণ 

Reporter Name / ১১০ Time View
Update : বুধবার, ৮ মে, ২০২৪

মো. আব্দুল মান্নান :

ময়মনসিংহের ফুলপুরে শান্তিপূর্ণভাবে চলছে ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন ২০২৪। সকাল থেকে উপজেলার আমুয়াকান্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, পয়ারী গোকুল চন্দ্র উচ্চ বিদ্যালয় কেন্দ্র, রহিমগঞ্জ তিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, মাটিচাপুর কেন্দ্র, ভাইটকান্দি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র, মোকামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ও বালিয়া সরকারি প্রাথমিক  বিদ্যালয় কেন্দ্রসহ বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করা হয়েছে। দেখা গেছে ভোটারদের উপস্থিতি খুবই কম। ভাইটকান্দি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র ও বালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রসহ বেশ কিছু কেন্দ্র পরিদর্শন করে দেখা গেছে কেন্দ্রের বাইরে প্রচুর লোক সমাগম কিন্তু ভেতরে চোখে পড়ার মত লম্বা কোন লাইন দেখা যায়নি। তবে সকালের চেয়ে বেলা গড়াবার পর থেকে উপস্থিতি কিছু বাড়া শুরু করেছে বলে মোকামিয়া ও বওলাসহ বেশ কিছু কেন্দ্রে লক্ষ্য করা গেছে। কোথাও কোন গণ্ডগোলের খবর পাওয়া যায়নি। দুপুর ১২টার দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত শান্তিপূর্ণভাবে চলছে ভোটগ্রহণ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা