• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম
শেরপুরে নতুন জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করলো দৈনিক তথ্যধারা পরিবার সারজিসকে দেখতে হাসপাতালে আল্লামা মামুনুল হক ফুলপুরে ইফার উদ্যোগে হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ ৩দিন আগে ফুলপুরে কংস নদীতে নিখোঁজ পানি উন্নয়ন বোর্ডের কর্মী রূপচানের মরদেহ উদ্ধার মুজাদ্দেদে মিল্লাত হযরত কায়েদ সাহেব রহ. এর সংক্ষিপ্ত জীবনী ফুলপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান ময়মনসিংহ সিটি করপোরেশনের উদ্যোগে কুরআন প্রতিযোগিতা ২০২৬ একজন ইউপি চেয়ারম্যানের হাতে যেসব বরাদ্দ সেবা থাকে ইরানের হাইকমিশনারের সাথে বিকেএম -এর আমিরের সৌজন্য সাক্ষাৎ মার্চ মাসের পারফরম্যান্সে ময়মনসিংহ জেলায় শ্রেষ্ঠ এএসপি মোঃ রাকিবুর রহমান

কুয়েত থেকে আসা মামাকে আর রিসিভ করা হলো না আনাছ ও তানাছের

Reporter Name / ১৪৫ Time View
Update : রবিবার, ৩১ মার্চ, ২০২৪

মো. আব্দুল মান্নান :
কুয়েত থেকে আসা মামাকে আর রিসিভ করা হলো না দুই সহোদর ভাই-বোন আহনাফ আনাছ ও মাশুরা নোকাদ্দেছ তানাছের। মামা সোহাবুর রহমান বাপ্পিকে ঢাকায় বিমান বন্দরে রিসিভ করতে যাওয়ার পথে ময়মনসিংহের তারাকান্দায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন তারা। এ ঘটনায় তাদের মা-বাবাও গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। রবিবার (৩১ মার্চ) সকাল ৭টা ৫০ মিনিটের দিকে তারাকান্দা দক্ষিণ বাজারের জামান ফিলিং স্টেশনের সামনে ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়কে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।


জানা যায়, আনাছ ও তানাছ তাদের মা-বাবার সাথে ঢাকা মেট্রো চ-১৬-৩৪০৪ নাম্বারের একটি মাইক্রোবাস দিয়ে তাদের মামাকে রিসিভ করতে ঢাকা বিমান বন্দরের দিকে যাচ্ছিলেন। আর মিথুন সুপার (ঢাকা মেট্রো- ব ১১-১১৩৮) নামে একটি যাত্রীবাহী বাস শেরপুরের দিকে যাচ্ছিল। পরে জামান ফিলিং স্টেশনের নিকটে আসলে তাদের উভয়ের মাঝে সংঘর্ষ হয়। সিসিটিভির ফুটেজে দেখা যায়, বাসের সামনের অংশ মাইক্রোবাসের মাঝামাঝি বডিতে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসের যাত্রী সহোদর ভাই আহনাফ আনাছ ও বোন মাশুরা নোকাদ্দেছ তানাছ (১৬) ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় তাদের মা মনিরা ও বাবা মোকাদ্দেছ রহমান তুরাব দুজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে তারা চিকিৎসাধীন রয়েছেন। তাদের বাড়ি শেরপুরের শ্রীবর্দী উপজেলার চরশিমুলচরা গ্রামে।


তারাকান্দা থানার ওসি ওয়াজেদ আলী পুলিশের একটি টিমসহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, বাস ও মাইক্রোবাস দুটি আটক আছে। এছাড়া থানা এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা