• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম
তার একজন কর্মী মুরগী জবাই করে রক্ত নিজের গায়ে লাগিয়ে ফেইসবুকে ছেড়েছে — মোতাহার সরকারি নিয়মনীতি মেনে চলার ক্ষেত্রে সে যেন বাধা হয়ে না দাঁড়ায় — এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ তারাকান্দায় পহেলা বৈশাখে এমপি হেনস্থার অভিযোগসহ গুরুতর আহত ২ পহেলা বৈশাখ হোক গুনাহ থেকে ফিরে আল্লাহর পথে নতুনভাবে চলার অঙ্গীকার যাকাত সংগ্রহে সারাদেশে ফুলপুর চতুর্থ নান্দাইলে এতিম শিশুদের পাশে দাঁড়ালেন বিশ্বসেরা গবেষক বিজ্ঞানী ড. ছাইদুর রহমান স্যার গণভোটের রায় কার্যকরের দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ফুলপুরে গরিবদের মাঝে জেলা প্রশাসকের ছাগল খাসি বিতরণ ফুলপুরে চানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতা করার জন্য ধন্যবাদ — ড. মাহমুদ বিন সাঈদ

ফুলপুরে সিএনজি চালিত দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আহত ১১

Reporter Name / ১২৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

মো. আব্দুল মান্নান
ময়মনসিংহের ফুলপুরে সিএনজি চালিত দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশু ও নারীসহ ১১ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ বুধবার (২৭ মার্চ) বিকাল সোয়া ৩টার দিকে ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়কে ফুলপুর পৌরসভার আনোয়ারখিলায় মুসলিম মেম্বারের চেরাগ আলী অটো রাইস মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে অটোরিকশা দুটি দুমড়ে মুচড়ে যায়। খবর পেয়ে ফুলপুর থানার পুলিশ পরিদশর্ক (তদন্ত) বন্দে আলী, থানা এলাকায় দিবাকালীন কিলো-১০ ডিউটিতে নিয়োজিত অফিসার এসআই সবুজ মিয়া প্রমুখ দ্রুত ঘটনাস্থলে যান। পরে পুলিশ ও স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। আহতদের কয়েকজন হলেন, ফুলপুর উপজেলার মোকামিয়া গ্রামের লতিফ মিয়ার পুত্র রুবেল মিয়া (২৮), মেরীগাই গ্রামের মঞ্জরুলের স্ত্রী মালেছা (৪০), মঞ্জুরুলের পুত্র মাহিন (১২), শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রাবারডেম এলাকার আজিজুল হকের পুত্র আতিকুল ইসলাম (১৭), নকলার সাইলামপুর গ্রামের আব্দুল হাইয়ের পুত্র মোখলেছুর রহমান (৬০) ও ধান্দা গ্রামের কাজিম উদ্দিনের পুত্র সিএনজি ড্রাইভার মজিবুর রহমান (৪৫)। এছাড়া গুরুতর আহত আরও ৫ জনের আত্মীয় স্বজন না পাওয়ায় তাদের নাম ঠিকানা সনাক্ত করা সম্ভব হয়নি। সরেজমিন গিয়ে জানা যায়, ফুলপুর থেকে শেরপুরগামী রেজিস্ট্রেশন বিহীন নিশামনি পরিবহনের একটি সিএনজি ও শেরপুর থেকে ময়মনসিংহগামী অপর একটি সিএনজি (যার রেজি নং-ময়মনসিংহ থ-১১-০৭৫৬ ) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি সিএনজির দুইজন চালক ও যাত্রীসহ ১১ জন আহত হন। তাদের মধ্যে গুরুতর আহত ৪ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন মৃত্যুর খবর পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা