• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
মুজাদ্দেদে মিল্লাত হযরত কায়েদ সাহেব রহ. এর সংক্ষিপ্ত জীবনী ফুলপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান ময়মনসিংহ সিটি করপোরেশনের উদ্যোগে কুরআন প্রতিযোগিতা ২০২৬ একজন ইউপি চেয়ারম্যানের হাতে যেসব বরাদ্দ সেবা থাকে ইরানের হাইকমিশনারের সাথে বিকেএম -এর আমিরের সৌজন্য সাক্ষাৎ মার্চ মাসের পারফরম্যান্সে ময়মনসিংহ জেলায় শ্রেষ্ঠ এএসপি মোঃ রাকিবুর রহমান ফুলপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা উদ্বোধন ফুলপুরে কংশ নদীতে বৃদ্ধ নিখোঁজ ফুলপুরে জলাবদ্ধতা নিরসনে পৌরসভার ড্রেইন পরিষ্কার কর্মীদের বাধা দেওয়ায় অর্থদণ্ড ফুলপুরে জমি নিয়ে বিরোধের জেরে রাস্তা কর্তন, অভিযোগ, পরিদর্শন

খোলা ভ্যানে করে নেওয়া হচ্ছে জিলাপি, ছড়াচ্ছে রোগ জীবাণু

Reporter Name / ১৩১ Time View
Update : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৪

মো. আব্দুল মান্নান

ময়মনসিংহের ফুলপুরে খোলা ভ্যানে করে নেওয়া হচ্ছে জিলাপি। শুধু তাই নয়, দোকানে নেওয়ার পরও প্রায় সময় খোলা থাকে এসব জিলাপির ডালা।

মশা মাছি, সড়কের ধুলাবালু উড়ে এসে পড়ে এসব জিলাপিতে। ফুলপুর বাসস্ট্যান্ড এলাকায়, ভাইটকান্দি, আমুয়াকান্দা বাজার, বালিয়া বাজার ও ছনধরা বাজারসহ বিভিন্ন বাজারে রয়েছে জিলাপির এ ধরনের খোলা দোকান।

জিলাপিতে চিনির রস বা গুড়ের রস লাগানো থাকে বলে এর মধ্যে উড়ন্ত ধুলাবালু একবার এসে লাগলে আর সরতে পারে না। ওই ময়লাকে আটকে ধরে জিলাপি নিজেই।

এজন্য যারা জিলাপি কিনে খান তাদেরকে খুব সতর্ক থাকতে হবে। কেননা, এসব ময়লাযুক্ত জিলাপি খেলে আমাশয়, ডায়রিয়াসহ হতে পারে নানা ধরনের পেটের পীড়া। তাই এ থেকে রক্ষা পেতে খোলা জিলাপি কেনা ও খাওয়া থেকে বিরত থাকুন।

এ বিষয়ে ভোক্তা অধিকার ও পরিবেশ সংরক্ষণে যারা কাজ করেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা