• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
তার একজন কর্মী মুরগী জবাই করে রক্ত নিজের গায়ে লাগিয়ে ফেইসবুকে ছেড়েছে — মোতাহার সরকারি নিয়মনীতি মেনে চলার ক্ষেত্রে সে যেন বাধা হয়ে না দাঁড়ায় — এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ তারাকান্দায় পহেলা বৈশাখে এমপি হেনস্থার অভিযোগসহ গুরুতর আহত ২ পহেলা বৈশাখ হোক গুনাহ থেকে ফিরে আল্লাহর পথে নতুনভাবে চলার অঙ্গীকার যাকাত সংগ্রহে সারাদেশে ফুলপুর চতুর্থ নান্দাইলে এতিম শিশুদের পাশে দাঁড়ালেন বিশ্বসেরা গবেষক বিজ্ঞানী ড. ছাইদুর রহমান স্যার গণভোটের রায় কার্যকরের দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ফুলপুরে গরিবদের মাঝে জেলা প্রশাসকের ছাগল খাসি বিতরণ ফুলপুরে চানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতা করার জন্য ধন্যবাদ — ড. মাহমুদ বিন সাঈদ

ফুলপুরে গভীর রাতে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে একুশের শুভ সূচনা

Reporter Name / ১৮১ Time View
Update : বুধবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৪

মো. আব্দুল মান্নান

ময়মনসিংহের ফুলপুরে ভাষা শহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৪ উদযাপনের শুভ সূচনা করা হয়। এ উপলক্ষে ভোরে প্রভাতফেরি, আলোচনা সভা, সরচিত কবিতা পাঠ, চিত্রাঙ্কন, কুরআনখানি, মিলাদ মাহফিল, দোয়া, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণসহ নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

রাত ১২টা ১ মিনিটে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, থানা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠন, পৌরসভা, হাসপাতাল, মুক্তিযোদ্ধা সংসদ ও শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলপুর কেন্দ্রীয় শহীদ মিনারে বিনম্র শ্রদ্ধার সাথে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল করিম রাসেল, উপজেলা নির্বাহী অফিসার এ. বি. এম. আরিফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) অমিত রায় কল্লোল, ফুলপুর থানার ওসি মাহবুবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভীন লাকি প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা