• বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম
ময়মনসিংহ-২ আসনে ভোট কারচুপির অভিযোগ : যা বললেন এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ যদি কেউ রোজার মাসেও ধান্ধা করতে চায়, জানাবেন আমরা তা বন্ধ করব — এমপি মুহাম্মাদুল্লাহ সমাজ কিন্তু পরিবর্তন হচ্ছে, আপনারা আপনাদের মেয়ে সন্তানদেরকে পড়াশোনা করাবেন — ফুলপুর ইউএনও ফুলপুরের মানুষ যদি আমাকে ভালোবাসে তাহলে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করবো– রিফাত যুবকদের স্বাবলম্বী করতে কারিগরি ইনস্টিটিউট গড়ে তোলা হবে — এমপি মুহাম্মাদুল্লাহ ফুলপুর ক্বাসিমুল উলূম মাদরাসার ছাত্র শরীফুল ইসলাম তানযীম বোর্ডে প্রথম আধা কিলোমিটার রাস্তা পাকা করলে দূরত্ব কমবে দুই কিলোমিটার, বাড়বে অন্যান্য সুবিধাও একবার হেরেছেন বেশি করলে বার বার হারবেন — এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ ফুলপুরে সুজুকি মার্ট -এর উদ্যোগে ইফতার মাহফিল বাংলাদেশ খেলাফত যুব মজলিস ফুলপুর শাখার উদ্যোগে ইফতার মাহফিল

নিজস্ব অর্থায়নে ভালুকায় ব্রিজ করে দিলেন এমপি এম এ ওয়াহেদ

Reporter Name / ১৫০ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৪

মো. আসাদুজ্জামান সুমন, ভালুকা

ভালুকা টু বিরুনীয়া ভায়া মেদিলা সড়কটি আমার বাড়ির সড়ক। এ সড়কে চলাচল করা মানুষরা বরাবরই অবহেলিত। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে পশ্চিম এলাকায় যাওয়ার প্রায় সবগুলো সড়কই প্রসস্থকরণ করা হয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, পৌর শহরের একেবারে নিকটে মেদিলা, রিরুনিয়া ও পূর্ব ভালুকার বাসিন্দারা বড়ই অভাগা। এ অঞ্চলের মানুষের যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ। ভালো যোগাযোগ ব্যবস্থা পাওয়ার সৌভাগ্য তাদের কখনো হয়ে উঠেনি। তবে  সম্প্রতি এ সড়কটি প্রশস্থকরণের জন্য কাজ করছেন সরকার  সংশ্লিষ্টরা। ভালুকা টু বিরুনীয়া ভায়া মেদিলা সড়কে চুল্লার খালের উপর ব্রিজ নির্মাণের জন্য ৬ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। টেন্ডারে ব্রিজটি প্রায় ১৫০ ফিট উল্লেখ করা হয়েছে। তবে ব্রিজটি নির্মাণে জমি সংক্রান্ত কিছু জটিলতা দেখা দিয়েছিল। বিশাল এ ব্রিজটি নির্মাণ করতে হলে ব্যক্তিমালিকানা ৯ শতাংশ জমির প্রয়োজন হয়। সড়কের পাশে উচ্চমূল্যের এ জমি দিতে নারাজ জমির মালিক। জটিলতা নিরসনকল্পে উদ্যোগ নেন ভালুকার নব-নির্বাচিত এমপি আলহাজ্ব এম. এ. ওয়াহেদ। তিনি ওই জমি নিজস্ব অর্থায়নে ন্যায্য মূল্যে ক্রয় করে ব্রিজ নির্মাণের সিদ্ধান্ত নেন। শ্রদ্ধা ও কৃতজ্ঞতা ভালুকার মানুষের প্রত্যক্ষ রায়ে নির্বাচিত সুযোগ্য নেতা এম এ ওয়াহেদকে।

আমরা ভালুকা টু বিরুনীয়া ভায়া মেদিলা সড়কে চলাচলকারী বাসিন্দারা আজীবন উনার কাছে ঋণী ও কৃতজ্ঞ রইলাম।

এমপি সাহেবের এ উদারতা বজায় থাকুক আজন্ম।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা