আজ
|| ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ২১শে রমজান, ১৪৪৭ হিজরি
নিজস্ব অর্থায়নে ভালুকায় ব্রিজ করে দিলেন এমপি এম এ ওয়াহেদ
প্রকাশের তারিখঃ ১৫ ফেব্রুয়ারি, ২০২৪
মো. আসাদুজ্জামান সুমন, ভালুকা
ভালুকা টু বিরুনীয়া ভায়া মেদিলা সড়কটি আমার বাড়ির সড়ক। এ সড়কে চলাচল করা মানুষরা বরাবরই অবহেলিত। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে পশ্চিম এলাকায় যাওয়ার প্রায় সবগুলো সড়কই প্রসস্থকরণ করা হয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, পৌর শহরের একেবারে নিকটে মেদিলা, রিরুনিয়া ও পূর্ব ভালুকার বাসিন্দারা বড়ই অভাগা। এ অঞ্চলের মানুষের যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ। ভালো যোগাযোগ ব্যবস্থা পাওয়ার সৌভাগ্য তাদের কখনো হয়ে উঠেনি। তবে সম্প্রতি এ সড়কটি প্রশস্থকরণের জন্য কাজ করছেন সরকার সংশ্লিষ্টরা। ভালুকা টু বিরুনীয়া ভায়া মেদিলা সড়কে চুল্লার খালের উপর ব্রিজ নির্মাণের জন্য ৬ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। টেন্ডারে ব্রিজটি প্রায় ১৫০ ফিট উল্লেখ করা হয়েছে। তবে ব্রিজটি নির্মাণে জমি সংক্রান্ত কিছু জটিলতা দেখা দিয়েছিল। বিশাল এ ব্রিজটি নির্মাণ করতে হলে ব্যক্তিমালিকানা ৯ শতাংশ জমির প্রয়োজন হয়। সড়কের পাশে উচ্চমূল্যের এ জমি দিতে নারাজ জমির মালিক। জটিলতা নিরসনকল্পে উদ্যোগ নেন ভালুকার নব-নির্বাচিত এমপি আলহাজ্ব এম. এ. ওয়াহেদ। তিনি ওই জমি নিজস্ব অর্থায়নে ন্যায্য মূল্যে ক্রয় করে ব্রিজ নির্মাণের সিদ্ধান্ত নেন। শ্রদ্ধা ও কৃতজ্ঞতা ভালুকার মানুষের প্রত্যক্ষ রায়ে নির্বাচিত সুযোগ্য নেতা এম এ ওয়াহেদকে।
আমরা ভালুকা টু বিরুনীয়া ভায়া মেদিলা সড়কে চলাচলকারী বাসিন্দারা আজীবন উনার কাছে ঋণী ও কৃতজ্ঞ রইলাম।
এমপি সাহেবের এ উদারতা বজায় থাকুক আজন্ম।
Copyright © 2026 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.