• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
তারাকান্দায় বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি থানায় অভিযোগ ফুলপুর কাজিয়াকান্দা কামিল মাদরাসায় অভিভাবক সদস্য নির্বাচন অনুষ্ঠিত তারাকান্দায় ১৪৪ ধারা জারি বিশ্ববিখ্যাত ক্বওমী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলূম দেওবন্দের বিস্ময়কর ব্যবস্থাপনা এমপিকে হেনস্থার অভিযোগসহ হামলা ও মিথ্যা বক্তব্যের প্রতিবাদে তারাকান্দায় বিক্ষোভ মিছিল ফুলপুরে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাদরাসা) নির্বাচিত হলেন অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান নেত্রকোনায় বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীলদের সভা হালুয়াঘাটে নতুন ইউএনওকে বিভিন্ন মহলের শুভেচ্ছা ও অভিনন্দন তার একজন কর্মী মুরগী জবাই করে রক্ত নিজের গায়ে লাগিয়ে ফেইসবুকে ছেড়েছে — মোতাহার সরকারি নিয়মনীতি মেনে চলার ক্ষেত্রে সে যেন বাধা হয়ে না দাঁড়ায় — এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ

গাঁজাসহ ডিবির হাতে মাদক কারবারি আটক

Reporter Name / ১৬৬ Time View
Update : রবিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৪

মো. আব্দুল মান্নান

গাঁজাসহ ডিবি পুলিশের হাতে সেলিম মিয়া (৫০) নামে এক মাদক কারবারি আটক হয়েছে। রবিবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে ১ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়।

জানা যায়, ময়মনসিংহ জেলা গোয়েন্দা ডিবির (ওসি) ফারুক হোসেনের দিক-নির্দেশনায় এসআই কমল সরকার সঙ্গীয়  অফিসার ও ফোর্সসহ অভিযান চালিয়ে ময়মনসিংহ সদর উপজেলার কালিকাপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। সে ওই গ্রামের মৃত আমজাদ আলী ও আবেতন নেছার পুত্র। পুলিশ জানায়, আটক আসামি সেলিম দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত। তার নিকট থেকে তথ্য নিয়ে এ চক্রের সাথে জড়িত অন্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

এ ব্যাপারে ময়মনসিংহ ডিবির ওসি ফারুক হোসেন বলেন, গ্রেফতারকৃত আসামি সেলিম মিয়ার বিরুদ্ধে মাদক আইনে ৩টি মামলা আছে। আর তার নিকট থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। তিনি আরও বলেন, গ্রেফতারকৃত আসামি সেলিমের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা