আজ
|| ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি
গাঁজাসহ ডিবির হাতে মাদক কারবারি আটক
প্রকাশের তারিখঃ ১১ ফেব্রুয়ারি, ২০২৪
মো. আব্দুল মান্নান
গাঁজাসহ ডিবি পুলিশের হাতে সেলিম মিয়া (৫০) নামে এক মাদক কারবারি আটক হয়েছে। রবিবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে ১ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়।
জানা যায়, ময়মনসিংহ জেলা গোয়েন্দা ডিবির (ওসি) ফারুক হোসেনের দিক-নির্দেশনায় এসআই কমল সরকার সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান চালিয়ে ময়মনসিংহ সদর উপজেলার কালিকাপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। সে ওই গ্রামের মৃত আমজাদ আলী ও আবেতন নেছার পুত্র। পুলিশ জানায়, আটক আসামি সেলিম দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত। তার নিকট থেকে তথ্য নিয়ে এ চক্রের সাথে জড়িত অন্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে বলে জানা গেছে।
এ ব্যাপারে ময়মনসিংহ ডিবির ওসি ফারুক হোসেন বলেন, গ্রেফতারকৃত আসামি সেলিম মিয়ার বিরুদ্ধে মাদক আইনে ৩টি মামলা আছে। আর তার নিকট থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। তিনি আরও বলেন, গ্রেফতারকৃত আসামি সেলিমের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Copyright © 2026 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.