• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম
ফুলপুরে ইফার উদ্যোগে হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ ৩দিন আগে ফুলপুরে কংস নদীতে নিখোঁজ পানি উন্নয়ন বোর্ডের কর্মী রূপচানের মরদেহ উদ্ধার মুজাদ্দেদে মিল্লাত হযরত কায়েদ সাহেব রহ. এর সংক্ষিপ্ত জীবনী ফুলপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান ময়মনসিংহ সিটি করপোরেশনের উদ্যোগে কুরআন প্রতিযোগিতা ২০২৬ একজন ইউপি চেয়ারম্যানের হাতে যেসব বরাদ্দ সেবা থাকে ইরানের হাইকমিশনারের সাথে বিকেএম -এর আমিরের সৌজন্য সাক্ষাৎ মার্চ মাসের পারফরম্যান্সে ময়মনসিংহ জেলায় শ্রেষ্ঠ এএসপি মোঃ রাকিবুর রহমান ফুলপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা উদ্বোধন ফুলপুরে কংশ নদীতে বৃদ্ধ নিখোঁজ

চলে গেলেন বীরাঙ্গনা সুরবালা সিং

Reporter Name / ১৭৫ Time View
Update : রবিবার, ২৮ জানুয়ারি, ২০২৪

মো. আব্দুল মান্নান

চলে গেলেন বহুল আলোচিত বীরাঙ্গনা সুরবালা সিং। রবিবার (২৮ জানুয়ারি) ভোর রাত ৪টার দিকে নিজ বাড়ি ময়মনসিংহের ফুলপুর উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম বাখাই গ্রামে তিনি পরলোক গমন করেন।

জানা যায়, ১৯৭১ সালে পাকহানাদার বাহিনী কর্তৃক তিনি নির্মম অত্যাচার, জুলুম ও গণধর্ষণের শিকার হয়েছেন। তখন বলতে গেলে সব কিছুই তিনি হারিয়েছেন। সব হারিয়ে নিঃস্ব জীবন যাপন করেছেন সুরবালা।

তার ভাল নাম সুরবালা রাণী ওরফে সুরবালা সিং থাকলেও তিনি সরিষা ভাঙিয়ে বা মানুষের ধান ক্ষেতে ধান কুড়িয়ে জীবিকা নির্বাহ করতেন বলে লোকেরা তাকে সরিষা ভাঙ্গানী বা ধানকুড়ানী নামে ডাকতো। বীরমাতা বীরাঙ্গনা সুরবালা রাণী ওরফে সুরবালা সিং আমাদের মাঝে ইতিহাস হয়ে রইলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।

তিনি ২ মেয়ে ও নাত নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রবিবার বিকালে তাঁর সৎকার হয়েছে বলে জানা গেছে। তার মৃত্যুতে শোক জানিয়েছে ফুলপুর সাংবাদিক সমিতি ও ফুলপুর প্রেসক্লাবসহ সুধীমহল।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা