• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
ফুলপুরে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাদরাসা) নির্বাচিত হলেন অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান নেত্রকোনায় বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীলদের সভা হালুয়াঘাটে নতুন ইউএনওকে বিভিন্ন মহলের শুভেচ্ছা ও অভিনন্দন তার একজন কর্মী মুরগী জবাই করে রক্ত নিজের গায়ে লাগিয়ে ফেইসবুকে ছেড়েছে — মোতাহার সরকারি নিয়মনীতি মেনে চলার ক্ষেত্রে সে যেন বাধা হয়ে না দাঁড়ায় — এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ তারাকান্দায় পহেলা বৈশাখে এমপি হেনস্থার অভিযোগসহ গুরুতর আহত ২ পহেলা বৈশাখ হোক গুনাহ থেকে ফিরে আল্লাহর পথে নতুনভাবে চলার অঙ্গীকার যাকাত সংগ্রহে সারাদেশে ফুলপুর চতুর্থ নান্দাইলে এতিম শিশুদের পাশে দাঁড়ালেন বিশ্বসেরা গবেষক বিজ্ঞানী ড. ছাইদুর রহমান স্যার গণভোটের রায় কার্যকরের দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল

পল্লী মাতৃ‌কেন্দ্র কার্যক্রম বাস্তবায়‌নে ফুলপুরে প্র‌শিক্ষণ কর্মশালা

Reporter Name / ১৮১ Time View
Update : বুধবার, ২৪ জানুয়ারি, ২০২৪

মো. আব্দুল মান্নান

পল্লী মাতৃ‌কেন্দ্র কার্যক্রম বাস্তবায়‌নে ময়মনসিংহের ফুলপুরে  প্র‌শিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৪ জানুয়ারি) সকাল ৯টা থেকে দিনব্যাপী ওই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

এতে ফুলপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল করিম রাসেল, উপজেলা নির্বাহী অফিসার এ. বি. এম. আরিফুল ইসলাম, সমাজসেবা অধিদপ্তর ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের পরিচালক (উপসচিব) মোহাম্মদ গোলাম মোস্তফা, অতিরিক্ত পরিচালক তাপস ফলিয়া, উপপরিচালক মোহাম্মদ আলী হায়দার ভুঁইয়া, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আ: কাইয়ুম প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত ওই প্রশিক্ষণ কোর্সে ২০ জন প্রশিক্ষণার্থী অংশ নেন। কোর্স পরিচালনায় ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার শিহাব উদ্দিন খান।

এ প্রশিক্ষণ যারা গ্রহণ করেছেন তারা নারীর ক্ষমতায়ণ ও ক্ষুদ্র উদ্যোক্তা তৈরিসহ এ সংক্রান্ত বিষয়ে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারবেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা