• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
ফুলপুরে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাদরাসা) নির্বাচিত হলেন অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান নেত্রকোনায় বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীলদের সভা হালুয়াঘাটে নতুন ইউএনওকে বিভিন্ন মহলের শুভেচ্ছা ও অভিনন্দন তার একজন কর্মী মুরগী জবাই করে রক্ত নিজের গায়ে লাগিয়ে ফেইসবুকে ছেড়েছে — মোতাহার সরকারি নিয়মনীতি মেনে চলার ক্ষেত্রে সে যেন বাধা হয়ে না দাঁড়ায় — এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ তারাকান্দায় পহেলা বৈশাখে এমপি হেনস্থার অভিযোগসহ গুরুতর আহত ২ পহেলা বৈশাখ হোক গুনাহ থেকে ফিরে আল্লাহর পথে নতুনভাবে চলার অঙ্গীকার যাকাত সংগ্রহে সারাদেশে ফুলপুর চতুর্থ নান্দাইলে এতিম শিশুদের পাশে দাঁড়ালেন বিশ্বসেরা গবেষক বিজ্ঞানী ড. ছাইদুর রহমান স্যার গণভোটের রায় কার্যকরের দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল

হালুয়াঘাট উলামার পক্ষ থেকে এমপি সায়েমকে সংবর্ধনা

Reporter Name / ২৩৩ Time View
Update : বুধবার, ২৪ জানুয়ারি, ২০২৪

মো. আব্দুল মান্নান
ইত্তেফাকুল উলামাসহ হালুয়াঘাট উপজেলার সর্বস্তরের উলামায়ে কেরামের পক্ষ থেকে ১৪৬, ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য (এমপি) মাহমুদুল হক সায়েমকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ বুধবার (২৪ জানুয়ারি) বাদ আসর উপজেলার ঐতিহ্যবাহী ক্বওমী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া হুসাইনিয়া দারুল উলূম মাঝিয়াইল মসজিদে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়। নবনির্বাচিত এমপিকে উলামাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ, ভালবাসা, ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট উপহার দেওয়া হয়।
মাঝিয়াইল মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদীস ইত্তেফাকুল উলামা হালুয়াঘাট উপজেলা শাখার সভাপতি পীরে কামিল মাওলানা নূর হুসাইনের সভাপতিত্বে ও ইত্তেফাকের সাংগঠনিক সম্পাদক মাওলানা নূরুল হুদার সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, মাঝিয়াইল মাদরাসার নাজিমে তালীমাত মাওলানা নজরুল ইসলাম, ইত্তেফাকুল উলামা ৮নং নড়াইল ইউনিয়ন শাখার সভাপতি দারুল ইহসান (এক্সিলেন্ট) মাদরাসার পরিচালক মাওলানা মো. আব্দুল মান্নান প্রমুখ।
এসময় ইত্তেফাকুল উলামা হালুয়াঘাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা নূর মোহাম্মদ, শায়খুল হাদীস মাওলানা আনোয়ারুল হক, মাছাইলের মাওলানা হুসাইন আহমাদ, হালুয়াঘাট উপজেলা মসজিদের ইমাম ও খতীব মাওলানা আবুল খায়ের, মাওলানা আব্দুল মুনাঈম, মাওলানা আব্দুস সালাম, মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা গিয়াস উদ্দিন, হাফেজ মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা আমজাদ হুসাইন, দৈনিক ইত্তেফাকের হালুয়াঘাট প্রতিনিধি আব্দুর রাজ্জাক, দৈনিক কালের কণ্ঠের হালুয়াঘাট প্রতিনিধি মাজহারুল ইসলাম মিশু, পল্লী প্রদীপ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ফয়জুর রহমান খুশু, বিভিন্ন ইউনিয়ন ইত্তেফাকের সভাপতি, সাধারণ সম্পাদক, মাঝিয়াইল ও বড়বন মাদরাসার ছাত্র শিক্ষক প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা