• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম
ফুলপুরে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাদরাসা) নির্বাচিত হলেন অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান নেত্রকোনায় বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীলদের সভা হালুয়াঘাটে নতুন ইউএনওকে বিভিন্ন মহলের শুভেচ্ছা ও অভিনন্দন তার একজন কর্মী মুরগী জবাই করে রক্ত নিজের গায়ে লাগিয়ে ফেইসবুকে ছেড়েছে — মোতাহার সরকারি নিয়মনীতি মেনে চলার ক্ষেত্রে সে যেন বাধা হয়ে না দাঁড়ায় — এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ তারাকান্দায় পহেলা বৈশাখে এমপি হেনস্থার অভিযোগসহ গুরুতর আহত ২ পহেলা বৈশাখ হোক গুনাহ থেকে ফিরে আল্লাহর পথে নতুনভাবে চলার অঙ্গীকার যাকাত সংগ্রহে সারাদেশে ফুলপুর চতুর্থ নান্দাইলে এতিম শিশুদের পাশে দাঁড়ালেন বিশ্বসেরা গবেষক বিজ্ঞানী ড. ছাইদুর রহমান স্যার গণভোটের রায় কার্যকরের দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল

তারাকান্দায় গৃহবধূর লাশ উদ্ধার 

Reporter Name / ১৩৩ Time View
Update : শনিবার, ২০ জানুয়ারি, ২০২৪

মো. আব্দুল মান্নান
ময়মনসিংহের তারাকান্দায় ফ্যানের সাথে ওড়না দিয়ে প্যাঁচানো নাজমুন নাহার (২১) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। তারাকান্দা থানা পুলিশ এ খবর জানায়। আজ শনিবার সকাল ৭টার দিকে উপজেলার কামারিয়া গ্রামে নাজমুন তার স্বামী শাহীনের ঘরে ওড়না প্যাঁচিয়ে আত্মহত্যা করেছে বলে জানানো হয়। নাজমুন নাহার তারাকান্দা উপজেলার মাসকান্দা গ্রামের আব্দুল হেলিম মন্ডল ও রিনা দম্পত্তির মেয়ে এবং কামারিয়া গ্রামের শাহীনের স্ত্রী। বাড়ির লোকজন টের পেয়ে দরজা ভেঙ্গে   ভেতরে প্রবেশ করে ফ্যানের সাথে ঝুলতে দেখে নাজমুনকে। পরে তারা থানায় সংবাদ দিলে থানা পুলিশ ঘটনাস্থলে যায় এবং মহিলা পুলিশের মাধ্যমে মৃতের নিকটাত্মীয়দের সহায়তায় লাশ নামিয়ে নিয়ম মোতাবেক লাশের সুরতহাল করা হয়। এ বিষয়ে জানতে চাইলে তারাকান্দা থানার ওসি ওয়াজেদুল ইসলাম বলেন, মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। লাশ ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা