• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
তার একজন কর্মী মুরগী জবাই করে রক্ত নিজের গায়ে লাগিয়ে ফেইসবুকে ছেড়েছে — মোতাহার সরকারি নিয়মনীতি মেনে চলার ক্ষেত্রে সে যেন বাধা হয়ে না দাঁড়ায় — এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ তারাকান্দায় পহেলা বৈশাখে এমপি হেনস্থার অভিযোগসহ গুরুতর আহত ২ পহেলা বৈশাখ হোক গুনাহ থেকে ফিরে আল্লাহর পথে নতুনভাবে চলার অঙ্গীকার যাকাত সংগ্রহে সারাদেশে ফুলপুর চতুর্থ নান্দাইলে এতিম শিশুদের পাশে দাঁড়ালেন বিশ্বসেরা গবেষক বিজ্ঞানী ড. ছাইদুর রহমান স্যার গণভোটের রায় কার্যকরের দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ফুলপুরে গরিবদের মাঝে জেলা প্রশাসকের ছাগল খাসি বিতরণ ফুলপুরে চানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতা করার জন্য ধন্যবাদ — ড. মাহমুদ বিন সাঈদ

সুরেশ্বরী পীর দূরবিন শাহকে মসজিদে ও ইজতেমায় যেতে দাওয়াত ইত্তেফাকের

Reporter Name / ২১১ Time View
Update : শুক্রবার, ১৯ জানুয়ারি, ২০২৪

মো. আব্দুল মান্নান
বাংলাদেশ আশেকীনে আওলিয়া ঐক্য পরিষদের সহ-ত্রাণ ও সমাজ কল্যাণ সচিব সুফী নূরে দূরবিন শাহ আলম মস্তান আল সূরেশ্বরীকে নিয়মিত মসজিদে গিয়ে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে ও ২ ফেব্রুয়ারিতে টঙ্গীর ময়দানে আয়োজিত বিশ্ব ইজতেমায় শরীক দাওয়াত দেওয়া হয়েছে। ইত্তেফাকুল উলামা মোমেনশাহী -এর ৮নং নড়াইল ইউনিয়ন শাখার পক্ষ থেকে ১৮ জানুয়ারি বৃহস্পতিবার বাদ যুহর খরমা বি কে কে উচ্চ বিদ্যালয় মাঠে সড়ক দুর্ঘটনায় নিহত তামিম ও রাতুলের জানাজাশেষে তাকে এ দাওয়াত দেওয়া হয়। এসময় ইত্তেফাকুল উলামা নড়াইল ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা মো. আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মুনাঈম, মুফতী সিরাজুল ইসলাম, পূর্ব নড়াইল দাখিল মাদরাসার শিক্ষক আকিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
জওয়াবে দূরবিন শাহ তার ওরশের অজুহাত দেখান। ওরশ সামনে রেখে ইজতেমায় যাওয়া সম্ভব হচ্ছে না বলে জানান তিনি। তবে নিয়মিত তিনি যাতে মসজিদে গিয়ে নামাজ আদায় করেন এ ব্যাপারে তাকে জোরালোভাবে দাওয়াত দেওয়া হলে তিনি চুপ থাকেন। আর ইসলাম সমর্থন করে না এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতেও তাকে অনুরোধ জানানো হয়। ইত্তেফাকুল উলামার নেতৃবৃন্দ বলেন, বিশাল একটি দল দূরবিন শাহকে অনুসরণ করে চলে। তিনি পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করলে তার অনুসারীরাও মসজিদমুখি হবে। সেই লক্ষ্যে তাকে দাওয়াত দেওয়া হয়েছে। আল্লাহ তায়ালা তাকে যাতে মসজিদমুখি করে দেন এজন্য আমরা সবাই তার জন্য দোয়া করবো, ইনশাআল্লাহ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা