• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম
শেরপুরে নতুন জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করলো দৈনিক তথ্যধারা পরিবার সারজিসকে দেখতে হাসপাতালে আল্লামা মামুনুল হক ফুলপুরে ইফার উদ্যোগে হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ ৩দিন আগে ফুলপুরে কংস নদীতে নিখোঁজ পানি উন্নয়ন বোর্ডের কর্মী রূপচানের মরদেহ উদ্ধার মুজাদ্দেদে মিল্লাত হযরত কায়েদ সাহেব রহ. এর সংক্ষিপ্ত জীবনী ফুলপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান ময়মনসিংহ সিটি করপোরেশনের উদ্যোগে কুরআন প্রতিযোগিতা ২০২৬ একজন ইউপি চেয়ারম্যানের হাতে যেসব বরাদ্দ সেবা থাকে ইরানের হাইকমিশনারের সাথে বিকেএম -এর আমিরের সৌজন্য সাক্ষাৎ মার্চ মাসের পারফরম্যান্সে ময়মনসিংহ জেলায় শ্রেষ্ঠ এএসপি মোঃ রাকিবুর রহমান

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতিকে বরিশালে বদলি

Reporter Name / ৭৯ Time View
Update : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

অনলাইন ডেস্ক :

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি  মোঃ আবুল কাসেমকে বরিশাল সদরে বদলি করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সহকারী পরিচালক (পলিসি ও অপারেশন) মাহফুজা খাতুন স্বাক্ষরিত এক নোটিশের মাধ্যমে প্রশাসনিক কারণে তাকে বদলির আদেশ দেওয়া হয়।

মোঃ আবুল কাসেম ময়মনসিংহের ফুলপুর উপজেলার চানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। বর্তমানে তাকে বরিশাল সদরে চরবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে বদলি করা হয়।

বদলির কারণ যদিও ‘প্রশাসনিক কারণ’ উল্লেখ করা হয়েছে কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়লে বিভিন্ন জন ধারণা করছেন, সম্প্রতি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ১১তম গ্রেড দাবি, সহকারী শিক্ষকদের ১০ ও ১৬ বছরের সময় গ্রেড পরিবর্তন ও প্রধান শিক্ষক হওয়ার সুযোগদানসহ বিভাগীয় সুবিধা প্রদানের দাবিতে কেন্দ্রীয়ভাবে তিনি যে আন্দোলন গড়ে তুলেছিলেন এমনকি বার্ষিক পরীক্ষা বর্জনেরও ডাক দেওয়ার প্রেক্ষিতে তাকে এ বদলির আদেশ দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা