• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম
নদী-নালা খাল জলাধার খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাস-সিএনজি সংঘর্ষ : ঈদে বাড়ি ফেরা হলো না পুলিশ পুত্রের ময়মনসিংহ জেলা পরিষদের নতুন প্রশাসক প্রিন্স, বিভিন্ন মহলের অভিনন্দন আসুন, শবে কদরে বেশি বেশি ইবাদত করি ও মানবকল্যাণে কাজ করি — প্রধানমন্ত্রী “বেগম খালেদা জিয়া রাহ্.-কে যেমন দেখেছি (পর্ব -১) বন্ধ হয়ে পড়ে থাকা পত্রিকা ‘বাংলাদেশ প্রতিদিন’ আজ দেশের সর্বাধিক প্রচারিত জাতীয় দৈনিক চারিত্রিক সার্টিফিকেট ইমামদের নিকট থেকে নেওয়ার আইন দাবি করলেন চরমোনাইর পীর প্রত্যেকটা দায়িত্বশীল ব্যক্তি যদি দায়িত্ব পালন করেন তাহলে সমস্যা থাকার কথা না — এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ ময়মনসিংহ-২ আসনে ভোট কারচুপির অভিযোগ : যা বললেন এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ যদি কেউ রোজার মাসেও ধান্ধা করতে চায়, জানাবেন আমরা তা বন্ধ করব — এমপি মুহাম্মাদুল্লাহ

হালুয়াঘাটে পূর্ব কাচারীপাড়া জামে মসজিদের জন্য প্রাথমিকভাবে তিন ইমাম নির্বাচিত

Reporter Name / ১২৫ Time View
Update : রবিবার, ৯ মার্চ, ২০২৫

নিজস্ব সংবাদদাতা :

ময়মনসিংহের হালুয়াঘাটে মুন্সিরহাট রোডে পূর্ব কাচারীপাড়া জামে মসজিদের জন্য প্রাথমিকভাবে তিন ইমামকে নির্বাচিত করা হয়েছে। আজ রবিবার (৯ মার্চ) সকাল ১১টায় ইমাম নিয়োগ পরীক্ষা শুরু হয়। শেষ হয় বিকাল সাড়ে তিনটার দিকে। ফলাফল ঘোষণা করেন পরীক্ষা বোর্ডের প্রধান কাতুলী এমদাদীয়া ফাযিল (ডিগ্রি) মাদরাসার অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান দামাত বারাকাতুহুম।

পরীক্ষায় বিভিন্ন এলাকার মোট ১৪ জন হাফেজ আলেম অংশ গ্রহণ করেন। এর মধ্যে ১৭৮ নাম্বার পেয়ে প্রথম হয়েছেন মাঝিয়াইল গ্রামের হাফেজ তাজাম্মুল হকের ছেলে হাফেজ মাওলানা মুফতী জুনাইদ আল হাবীব। ১৭৬ পেয়ে দ্বিতীয় হয়েছেন উপজেলার জয়রামকূড়া গ্রামের ফয়জুর রহমানের পুত্র হাফেজ মাওলানা মুফতী শরীফুল ইসলাম ও ১৭৫ নাম্বার পেয়ে তৃতীয় স্থান অর্জন করেছেন উপজেলার ঝলঝলিয়া গ্রামের মরহুম মিয়া হোসেনের পুত্র হাফেজ মাওলানা মুফতী আব্দুল্লাহ আল মাসূম।

প্রাথমিকভাবে তাদের তিনজনকেই নির্বাচিত করা হয়। এখন প্র্যাকটিকেল পরীক্ষা নেওয়া হবে। এরপর চূড়ান্ত করা হবে।  এই তিনজন ধারাবাহিকভাবে তিন জুমা পড়াবেন। এরপর তাদের নামাজ পড়ানোর ধরণ, বয়ান কতটা তথ্যভিত্তিক ও আকর্ষণীয় হয়, আদব কায়দা, চালচলন, দৈনন্দিনের আমল ও সার্বিক বিষয়াদি বাস্তবে দেখে মুসল্লীদের টান যার দিকে বেশি হবে তাকে চূড়ান্ত করে লিখিতভাবে নিয়োগ দেওয়া হবে।

পরীক্ষা বোর্ডে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন, ফুলপুর কাতুলী এমদাদীয়া ফাযিল (ডিগ্রি) মাদরাসার অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান, হালুয়াঘাট উপজেলা জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মুফতী আবুল খায়ের, বাইতুস সালাম কাচারী বাজার জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা সাজ্জাদুর রহমান, ধানহাটা জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মুফতী আব্দুল্লাহ আল মামুন ও ফুলপুর শেরপুর রোডের বাইতুন নূর জামে মসজিদের ইমাম মাওলানা মো. আব্দুল মান্নান।

এসময় হালুয়াঘাট পূর্ব কাচারীপাড়া জামে মসজিদ কমিটির সভাপতি হালুয়াঘাট শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক এমদাদুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহরিয়ার ইসলাম আকাশ, সাবেক সহসভাপতি আব্দুল কাইয়ুম, সাবেক সাধারণ সম্পাদক গাজী, সাবেক সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত ব্যাংক ম্যানেজার গোলাম মোস্তফা, সাবেক সহসাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সাবেক ক্যাশিয়ার আবু বকর সিদ্দিক, সাবেক সদস্য আব্দুস সালাম প্রমুখ উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা