অনলাইন ডেস্ক :
শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮-৩৯ মিনিটের সময় ময়মনসিংহের ফুলপুরসহ সারাদেশে এক শক্তিশালী ভূমিকম্প হয়েছে। এতে কেঁপে ওঠেছিল বাংলাদেশ। ঢাকার বংশাল এলাকায় বহুতল ভবনের রেলিং ভেঙে পথচারীদের উপর পড়ে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থীসহ ৩জন এবং পৃথক পৃথক স্থানে নরসিংদির হাফেজ উমর ফারুকসহ আরও অনেকে মারা গেছেন।
এসময় ফুলপুরেও বহুতল ভবনে মারাত্মক ঝুঁকি ও খটখটানি কাঁপুনি অনুভব করা গেছে।
নরসিংদী জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা যায়, নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের গাবতলি গ্রামে ভবনের দেয়াল ধসে ৮ বছরের শিশু হাফেজ ওমর ফারুক নিহত হয়েছেন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার বাবা দেলোয়ার হোসেনও মারা যান।
এছাড়া শিবপুরের জয়নগর ইউনিয়নের আজকিতলা গ্রামে গাছ থেকে পড়ে ফোরকান (৩৫) নামে এক ব্যক্তি প্রাণ হারান। পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়নের কাজম আলী (৭৫) এবং ডাঙ্গা ইউনিয়নের নাসির উদ্দীন (৬৫) নামের আরও দুই বৃদ্ধও ভূমিকম্পে মৃত্যুবরণ করেছেন বলে জানা গেছে।
ছবি : নিহত হাফেজ উমর ফারুক।