• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম
কর অঞ্চল রংপুর -এর নতুন কর কমিশনার হাফিজ আল আসাদ, বিভিন্ন মহলের অভিনন্দন কংস নদীতে পড়ে মৃত রূপচানের কবর জিয়ারত করলো এমপির প্রতিনিধি দল শেরপুরে নতুন জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করলো দৈনিক তথ্যধারা পরিবার সারজিসকে দেখতে হাসপাতালে আল্লামা মামুনুল হক ফুলপুরে ইফার উদ্যোগে হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ ৩দিন আগে ফুলপুরে কংস নদীতে নিখোঁজ পানি উন্নয়ন বোর্ডের কর্মী রূপচানের মরদেহ উদ্ধার মুজাদ্দেদে মিল্লাত হযরত কায়েদ সাহেব রহ. এর সংক্ষিপ্ত জীবনী ফুলপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান ময়মনসিংহ সিটি করপোরেশনের উদ্যোগে কুরআন প্রতিযোগিতা ২০২৬ একজন ইউপি চেয়ারম্যানের হাতে যেসব বরাদ্দ সেবা থাকে

ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালদের বিরুদ্ধে অভিযান, ৩ জনকে অর্থদণ্ড

Reporter Name / ৯৪ Time View
Update : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী হয়রানি ও দালালচক্রের দৌরাত্ম্য রোধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

আজ সোমবার (১০ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে  সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন বিশ্বাসের নেতৃত্বে ওই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে দালালচক্রের তিন সদস্যকে আটক করে অর্থদণ্ড প্রদান করা হয়। এর আগে অভিযানের বিষয়টি টের পেয়ে দালাল চক্রের বেশ কয়েকজন সদস্য হাসপাতাল এলাকা থেকে দ্রুত পালিয়ে যায়।

অর্থদণ্ডপ্রাপ্তরা হলেন, ঈশ্বরগঞ্জ পৌর শহরের কাকনহাটি গ্রামের মমতা আক্তার (৪৮), ফরিদুল ইসলাম (২৫) ও  ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নের খৈরাটি গ্রামের বিজয় কুমার সরকার (৩৭)।

এদের মধ্যে ফরিদুল ইসলাম ও বিজয় কুমার সরকারকে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা এবং মমতা আক্তারকে ১ হাজার টাকা জরিমানাসহ মোট ১১ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

জানা গেছে, দীর্ঘদিন ধরে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালদের দৌরাত্ম্য বাড়ছিল। অভিযোগ রয়েছে, এসব দালালের কারণে চিকিৎসা নিতে আসা সাধারণ রোগীরা নানা হয়রানির শিকার হচ্ছেন। বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান, সহকারী কমিশনার (ভূমি)কে দালালচক্রের বিরুদ্ধে অভিযান পরিচালনার নির্দেশ দেন। এরই ধারাবাহিকতায় সোমবারের অভিযানে তিনজনকে অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানের সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সুমাইয়া হোসেন লিয়া, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর বেদেনা আক্তার এবং ঈশ্বরগঞ্জ থানা পুলিশের একটি দল।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন বিশ্বাস বলেন, ৫০ শয্যাবিশিষ্ট ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালচক্রের দৌরাত্ম্যরোধে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে তিনজনকে দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারায় মোট ১১ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। ভবিষ্যতে আবারও এমন কাজে জড়িত হলে দালালদের কঠোর শাস্তির আওতায় আনা হবে। এছাড়া জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা