• বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
ফুলপুরে জমি সংক্রান্ত বিরোধে নিহত ১ প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক মোস্তাফিজুর রহমানের বাবা আর নেই ‘আয়ুব আলী খোকন একজন আদর্শ শিক্ষক ছিলেন, যতগুলো গুণ থাকা দরকার তার মধ্যে সবই ছিল’ ময়মনসিংহ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী শাহ শহীদ সারোয়ারের নির্বাচনি পথসভা বিএনপি নেতার বিরুদ্ধে দাঁড়ি ধরে হেনস্তার অভিযোগ : প্রশাসনিক তদন্ত দাবি মিছিলের শহরে পরিণত হয়েছিল ফুলপুর পয়ারী গোকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়ুব আলী খোকন স্যার আর নেই বীর মুক্তিযোদ্ধা মুখলেছুর রহমান ছিলেন একজন সৎ দানবীর ও ভালো মনের মানুষ ফুলপুরে দেশীয় অস্ত্র ও মাদকসহ পৃথক অভিযানে আটক ২ ১১ দলীয় ঐক্য জোটের অন্যতম নেতা মামুনুল হকের তারাকান্দা ও ধোবাউড়া সফর

ফুলপুরে নির্বাচনকে সামনে রেখে বিশেষ অভিযান, জরিমানা আদায়

Reporter Name / ৪৭ Time View
Update : শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬

মোঃ আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। আজ শুক্রবার (২৩ জানুয়ারি) বিকালে ফুলপুর বাসস্ট্যান্ড এলাকায় ফুলপুর উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের উদ্যোগে এ অভিযান চালানো হয়।

এতে নেতৃত্ব দেন, সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম। ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহন তল্লাশি করা হয়। এ সময় ট্রাফিক আইন ও আইনশৃঙ্খলা ভঙ্গের দায়ে মোটরসাইকেল জব্দ ও ৮টি মামলায় ১ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়।

পুলিশ সদস্যরা মোটরসাইকেল থামিয়ে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করেন। বিশেষভাবে হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো, হাইড্রোলিক হর্ণ ব্যবহার এবং অতিরিক্ত গতিতে চলাচলকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়। এ বিষয়ে জানতে চাইলে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম বলেন, ফুলপুরের সার্বিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এসময় ফুলপুর থানা পুলিশসহ উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা